Newsbazar24:
খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের বেঙ্গাইজোতে ঢুকে পরলো হাতির দল। এরপরেই ধানের জমিতে তান্ডব চালায়। জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে খাবারের খোঁজে বেঙ্গাই জোতে ঢুকে। এরপর সেখানে ধানের জমিতে তাণ্ডব চালায়। যদিও পরবর্তীতে রসদ নিয়ে কলাবাড়ি জঙ্গলের উদ্দেশ্য রওনা দেন হাতির দল। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকরিয়াঝাড় বনদপ্তরের কর্মীরা। যদিও পরবর্তীতে বনকর্মীরা ঘটনাস্থলের পৌঁছে হাতির দলটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয়। স্থানীয় সূত্রে খবর শাবক মিলিয়ে মোট ১৯টি হাতি ছিল। এবং হাতির দলের তান্ডবে ব্যাপক ধানের ক্ষতি হয়েছে।



