নচিকেতার প্ৰিয় খাবার ‘চুমু’

Newsbazar24:

হেয়ালি করে কথা বলা সংগীত শিল্পী নচিকেতার একটা স্টাইল। তাঁর গানের মতোই আছে কথার বৈচিত্র। একটা লাইভ শোয়ে তার প্ৰিয় খাবার নিয়ে প্রশ্ন করা হলে, তিনি অবলীলায় বলেন -‘চুমু’। গায়ক নচিকেতার গানে কখনও কখনও যেমন প্রতিবাদ থাকে, তেমনই কখনও কখনও থাকে রোম্যান্স। তার বিখ্যাত গান নিয়ে বহু প্রশ্ন রয়েছে শ্রোতাদের মনে। ঠিক তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। সম্প্রতি তেমনই এক প্রশ্নের পিলে চমকানো উত্তর দিলেন নচিকেতা। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি এক আড্ডায় উপস্থিত হয়েছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। চ্যানেল শোয়ের ওই আড্ডায় নিজের নানা পছন্দ অপছন্দ নিয়ে অকপট বক্তব্য রাখেন নচিকেতা। প্রথম জীবনে নিজের গান অনুশীলনের কথা বলেন নচিকেতা।

তাঁর কথায়, ‘আমার মনে হয়েছিল হারমোনিয়ম বাজাতে না পারলে ভাল গান গেয়ে প্রমাণ করা যাবে না, তাই হারমোনিয়ম নিয়ে বারো থেকে চোদ্দ ঘন্টা অনুশীলন করেছি।’ ওই অনুষ্ঠানেই নিজের প্রিয় খাবার চুমু নিয়ে বিষ্ফোরক কথা বলেন গায়ক। কিছুটা মজার ছলেই নচিকেতা বলেন তাঁর প্রিয় খাবার নাকি চুমু। গায়কের কথায়, ‘আমি সবথেকে বেশি ভালোবাসি চুমু খেতে। চুমু খাওয়া হৃদয়ের জন্য খুব ভাল।’ পাশাপাশি গায়ক এও জানান, কার কথায় তিনি চুমু খেতে এত ভালোবাসেন। নচিকেতা বলেন, ‘ডাক্তাররা সেই কথা বলেছেন। তাই আমি চুমু খেতেই ভালবাসি।’ কিন্তু কাকে এত চুমু খান গায়ক? সেই বিষয়ে তাঁকে অবশ্য মন্তব্য করতে শোনা যায়নি। তবে চুমু যে তার প্রিয় খাবার, তা ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img