Newsbazar24:
বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বনধ ঘিরে ব্যাপক উত্তেজনা শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই শহর শিলিগুড়ির বিভিন্ন বাজার বন্ধ ছিল। এরপর শিলিগুড়ির জলপাইমোড়ে বনধ সমর্থকরা পিকেটিং করতে গেলে ধস্তাধস্তি বাঁধে বনধ সমর্থনকারী ও পুলিশের মধ্যে। এরপর পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এর পাশাপাশি বনধ সমর্থনকারীদের আটক করতে গেলে পুলিশের থেকে ছিনিয়ে নিতে গেলে ফের ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





