Newsbazar24:
পাচার করার সময় ১০ টি গরু বাজেয়াপ্ত করল পুলিশ। অবৈধভাবে গরু পাচার করার অভিযোগে তিনজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ সকালে রানীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার মুনসুবা মোড়ের কাছে গরু গুলি আটক করা হয়। মোটর চালিত ভ্যানে চাপিয়ে গরুগুলিকে পাচার করা হচ্ছিল। আটক গরুগুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গরুগুলি বাজেয়াপ্ত করে রামপুরহাট থানার পুলিশ। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।






