Newsbazar24:
জলভরা সন্দেশ, চকলেট ক্রিম রোল, মধুভরা তালশাস, তৃপ্তি সন্দেশ। জামাই ষষ্ঠী বাঙালিদের উৎসব। ঝাড়গ্রামে নিউ কুন্ডু সুইটসে মিলছে জামাইষষ্ঠী লেখা স্পেশাল সন্দেশের। নিউ কুন্ডু সুইটে মিলছে জামাইষষ্ঠীর জলভরা সন্দেশও। জামাই আদরে যেন কোনও খামতি না থাকে তাঁর জন্য ঘরে ঘরে প্রস্তুতি প্রায় সারা। মরশুমি ফল, মিষ্ঠি, বিভিন্ন খাবারের পদে জামাই আদরের অপেক্ষায় শাশুড়িকূল। এই দিনে মিষ্টি আলাদা মাত্রা যোগ করে। শহর থেকে জেলা সর্বত্র বিভিন্ন মুখে জল আনা মিষ্টির পসরা সাজিয়ে তৈরি মিষ্ঠান্ন ভান্ডারগুলিও। জামাইষষ্ঠীর আগেই ঝাড়গ্রামে মিষ্টির দোকানগুলিতে মিষ্টি তৈরির ধুম লেগেছে। তবে এবারের জামাইষষ্ঠীর বাজারে রমরমা কাঁচা আমের সন্দেশ থেকে নানান ধরনের চকলেট ফ্লেভারের মিষ্টির। মিলছে জামাইষষ্ঠী লেখা সন্দেশের।





