Newsbazar24:
উদ্ধার আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজ সহ গোলাবারুদ , পুলিশের জালে গ্রেপ্তার এক দুষ্কৃতী। সূত্রের খবর, নদীয়ার হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়।
এরপর নদীয়ার হাঁসখালি থানা এলাকার হাসপাতাল মোড়ে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা গুলি সহ গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ধৃত ব্যক্তির নাম চাঁদ বিশ্বাস। পুলিশের তরফে জানানো হয়েছে, আগে থাকতেই খবর ছিল পুলিশের কাছে ওই ব্যক্তির কাছে মজুদ রয়েছে আগ্নেয়াস্ত্র গুলি সহ গোলাবারুদ। সঠিক সময়ে অভিযান চালিয়ে পুলিশের মেলে সাফল্য। শুক্রবার ধৃত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে পাঠানো হয় নদীয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। অন্যদিকে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। জানা যায় ওই ব্যক্তি এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল, যার কারণে পুলিশের বাড়তি নজরদারি ছিল ওই দুষ্কৃতীর উপরে। তবে এই ঘটনায় তদন্ত করছে হাঁসখালি থানার পুলিশ।







