হাবড়ায় হয়েছে ঝা চকচকে ৬ তলা বস্ত্রহাট 

Newsbazar24:

 

পশ্চিমবঙ্গের অন্যতম পোশাক ব্যবসার কেন্দ্র উত্তর ২৪ পরগনার হাবড়া। কিন্তু এতদিন তা চলতো ছোট ছোট ঝুপড়ির মাধ্যমে। এবার একদম নতুন ছোঁয়া। বারাসাত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত হাবরার এই সুপার মার্কেটের বস্ত্র হাট জেলার মধ্যে এক অন্যতম ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে বিগত কয়েক দশক ধরে উঠে এসেছে। তবে সুপারমার্কেট এলাকায় অস্থায়ীভাবে ঝুপড়ির দোকান করেই এতদিন চলত বস্ত্র হাটের কেনাবেচা। কয়েকশো ব্যবসায়ী প্রতি সপ্তাহের বুধবার ও শনিবার এই হাট থেকেই বস্ত্র ব্যবসা চালাতেন। মেয়েদের শাড়ি, চুরিদার থেকে শুরু করে চাদর, বালিশের কভার, ছেলেদের পাঞ্জাবি, লুঙ্গি এমনকি বাচ্চাদের জামা কাপড়ও এই বস্ত্র হাট থেকেই কিনে নিয়ে যান খুচরো পাইকারি ব্যবসায়ীরা। জেলার সাধারণ মানুষদের পাশাপাশি আশপাশের জেলাগুলি থেকেও মানুষজন এই বস্ত্র হাটে আসেন পোশাক কিনতে।

 

ইতিমধ্যেই জয়গাছির সুপারমার্কেট এলাকায় তৈরি হয়েছে পৌরসভার উদ্যোগে ঝাঁ চকচকে ছ’তলা বিল্ডিং। আধুনিক শপিংমলের ধাঁচেই এই বিল্ডিংয়ে থাকছে লিফটের সুবিধা। আলো ঝলমল ও বস্ত্র হাতে আসা মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে অগ্নি নির্বাপন সহ নানা আধুনিক ব্যবস্থা। প্রায় ১০০০ ব্যবসায়ী এই বস্ত্র হাটের নতুন বিল্ডিংয়ে দোকান ঘর পাবেন বলে পৌরসভার তরফ থেকে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই অস্থায়ী সুপারমার্কেট এলাকার বস্ত্র হাট ঘিরে জাতীয় সড়ক যশোর রোডে যানজটের সৃষ্টি হত। এছাড়াও হাবরা এলাকায় রাস্তার ধারে বসা ব্যবসায়ীদের একই ছাদের তলায় নিয়ে এসে জাতীয় সড়ক সংস্কার করে আধুনিক ও চওড়া করার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহার তত্ত্বাবধানে দ্রুত এই বস্ত্রহাট সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img