পূর্ব বর্ধমান জেলার অরূপবাবু এখন সকলের কাছে পরিচিত ‘গাছ মাস্টার’ নামে 

Newsbazar24:

 

পূর্ব বর্ধমান জেলার মানুষ তাঁকে চেনেন ‘গাছমাস্টার’ নামে। তবে প্রকৃত নাম অরূপ কুমার চৌধুরী। গাছের প্রতি তাঁর অদম্য ভালবাসা ও নিবেদনই তাঁকে এনে দিয়েছে এই পরিচিতি। একসময় একা হাতে গাছ লাগানোর যে শখ ছিল, আজ তা পরিণত হয়েছে এক বৃহৎ পরিবেশ আন্দোলনে। আর এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে ‘গাছ গ্রুপ’। গাছ গ্রুপের হাত ধরে ইতিমধ্যেই রোপিত হয়েছে ১০ লক্ষেরও বেশি গাছ। ১৯৬৫ সালে পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকের বামুনিয়া গ্রামে এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন অরূপবাবু। বাবা ও ঠাকুরদা উভয়েই শিক্ষক ছিলেন। পারিবারিক ঐতিহ্য বজায় রেখেই অরূপবাবুও শিক্ষকতার পেশা বেছে নেন। তবে তাঁর জীবনের প্রকৃত ব্রত হয়ে ওঠে গাছ লাগানো ও পরিবেশ রক্ষা।

 

প্রায় ২৫ বছর আগে শুরু হয়েছিল ‘গাছ গ্রুপ’-এর পথচলা। শুরুতে একাই গাছ লাগাতেন তিনি, পরে অনেকেই তাঁর এই কাজে সামিল হন। ধীরে ধীরে তৈরি হয় একটি সুসংগঠিত দল, যার প্রধান লক্ষ্য সমাজে সবুজের পরিমাণ বাড়ানো। ‘গাছ গ্রুপ’ এর নেওয়া নানা উদ্যোগ আজ জেলার বহু মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করেছে। অতিথিদের ফুলের তোড়ার পরিবর্তে গাছের চারা উপহার দেওয়া, নবদীক্ষিতদের গাছের চারা বিতরণ, পড়ুয়াদের অংশগ্রহণে ‘আমার গাছ’ প্রকল্প, ‘খণ্ড বন’ তৈরি কিংবা স্মৃতি বৃক্ষরোপণ—সব মিলিয়ে এই গ্রুপ পরিবেশরক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img