সুন্দরবনের জলপথে বাংলাদেশি জাহাজে ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবেশের 

Newsbazar24:

সুন্দরবনের সামগ্রিক পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। আর এর জন্য দায়ী প্রধান বাংলাদেশি জাহাজ। দেশের অন্যতম বড় সম্পদ সুন্দরবন। এখানে যেমন অসংখ্য বন্যপ্রাণীর বসবাস, তেমনই এই বিশাল অরণ্য পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা করে। তাই সুন্দরবনের পরিবেশ দূষণে হতে পারে বড় বিপদ। কিন্তু পরিবেশবিদদের সেই আশঙ্কাকে এক প্রকার উড়িয়ে দিয়েই এই বাদাবনের বুক চিরে প্রতিদিন চলছে অসংখ্য আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ। যার ফলে ক্রমেই দূষিত হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের অসংখ্য ছোট ও বড় নদীবাঁধও। এমন অভিযোগেই এবার সরব হয়েছেন সুন্দরবনবাসী।

তাঁদের দাবি, সুন্দরবনকে রক্ষা করতে হলে আন্তর্জাতিক এই জলপথের পরিবর্তন এবং নিয়ন্ত্রণ দরকার। এই জলপথের উপর নজরদারি বাড়াতে হবে। এদিন সুন্দরবনবাসীর দাবির সঙ্গে সুর মিলিয়েছেন সুন্দরবনের জনপ্রতিনিধিরাও। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, সুন্দরবনের বুক চিরে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক জলপথ দিয়ে দিনে শতাধিক বাংলাদেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। সুন্দরবনের নদীপথ পার হতে ওই জাহাজগুলোর দীর্ঘক্ষণ সময় লাগে। ফলে জাহাজের জ্বালানির ধোঁয়ায় সুন্দরবনের পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও ওই সময় নদীতে জাহাজের বড় বড় ঢেউয়ের ধাক্কায় নদীবাঁধগুলো দুর্বল হয়ে যাচ্ছে। বহু জায়গায় নদীবাঁধ ভেঙে যাচ্ছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img