ধৰ্মীয় ভেদাভেদ ভুলে একই মঞ্চে বিয়ে সম্পন্ন হলো এক হিন্দু ও এক মুসলিম দম্পতির 

Newsbazar24:

মন ছুঁয়ে যাওয়া ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণায়। জানা গিয়েছে, গত মঙ্গলবার একই জায়গায় দু’টি বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংস্কৃতি কাওয়াড়ে পাটিল এবং নরেন্দ্র গালান্দে পাটিল নামে দুই যুবক-যুবতীর বিয়ের আসর বসে একটি মাঠে। সন্ধে ৬টা ৫৬ মিনিটে তাঁদের বিয়ের লগ্ন ছিল। ওই মাঠের লাগোয়া একটি হলেই আবার মুসলিম যুগল মাহিন এবং মহসিন কাজির চারহাত এক হচ্ছিল। একসঙ্গেই পাশাপাশি দু’টি জায়গায় চলছিল দু’টি বিয়ের অনুষ্ঠান। বিয়ের মাঝেই ঝেঁপে বৃষ্টি এল। আর তাতেই ধুয়ে গেল ধর্মের যাবতীয় ভেদাভেদ। হিন্দু-মুসলিম যুগল একসঙ্গে জীবন কাটানোর শপথ নিলেন একই ছাদের তলায়। ধর্মের ভেদ থাকলেও দুই নবদম্পতিকেই আশীর্বাদ করলেন নিমন্ত্রিতরা।

সাম্প্রদায়িক হিংসার মুখে ছাই দিয়ে একসঙ্গে মেতে উঠলেন প্রীতিভোজে। আচমকাই আকাশ ভেঙে বৃষ্টি। বাধ্য হয়ে ভেঙে যায় নরেন্দ্রদের বিয়ের আসর। কিন্তু তখনও সাতপাকে ঘোরা বাকি। এমন অবস্থায় লাগোয়া হলে চলে যান নরেন্দ্র-সংস্কৃতি। মুসলিম যুগলের পরিবারকে অনুরোধ করেন, বিয়েটা সম্পন্ন করার জন্য একটু জায়গার ব্যবস্থা যদি করা যায়। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান কাজি পরিবার। মঞ্চ ফাঁকা করে দিয়ে শুরু হয় নরেন্দ্র-সংস্কৃতির বিয়ে। যাবতীয় আচার এবং নিয়ম পালন করে বিবাহ সম্পন্ন হয়। পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন দুই সদ্যবিবাহিত দম্পতি। বিয়ের অনুষ্ঠান শেষে দুই ধর্মের আত্মীয়রাই একসঙ্গে ভোজে বসেন।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img