পুরুলিয়ায় অপহৃত ব্যবসায়ী

Newsbazar24 :

পুরুলিয়া ঝালদায় সোমবার সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহরণ হলেন একজন কয়লা ব্যবসায়ী। ঘটনা পুরুলিয়ার ঝালদা থানার ব্রজপুর গ্রামের। অপহৃত ব্যবসায়ীর নাম লোকেশ গড়াই। অন্যান্য দিনের মতো গতকাল সকালে বাড়ি থেকে ভোর ৫টায় গ্রামের এক বন্ধুর সঙ্গে প্রাতঃভ্ৰমণে বের হন। গ্রামের অদূরে সাধুডেড়ার কাছে আসতেই কালো রঙের চার চাকা গাড়ি এসে দাঁড়ায়। হিন্দিতে জিজ্ঞাসা করে ‘পুরুলিয়া কিধার হ্য?’ তারপরেই গাড়ি থেকে ৪জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় নেমেই মুখে গামছা বেঁধে লোকেশকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সঙ্গে থাকা বন্ধু ভৃগুরাম বাউরিকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

পালিয়ে গিয়ে গোটা ঘটনাটি লোকেশর বাড়িতে জানায়। গতকাল বিকেলে লোকেশের স্ত্রী ঝালদা থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লোকেশ গড়াই ঝাড়খণ্ডের ব্যাবসায়ীর সঙ্গে কয়লা ব্যবসা করেন। তাদের সঙ্গেই কোনও ব্যবসা সংক্রান্ত ঝামেলার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যবসায়ীর ফোন পরিবারের লোকজন যোগাযোগ করলে সেই ফোন থেকেই পরিবারকে মুখ খুললে খুনের হুমকি দেওয়া হয়। পরিবারের লোকজন ভয়ে মুখ খুলতে নারাজ। পুলিশ সূত্রে খবর, অপহরণের মামলা রুজু করে পাশের রাজ্য ঝাড়খণ্ডের একাধিক থানা এলাকায় অপহৃত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img