রাজস্থানের এক আজব কান্ড 

Newsbazar24 :

 

মৃত মায়ের গয়না হাতানোর জন্য চিতায় উঠে বসলো ছেলে। আজব ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। জানা গিয়েছে, গত ৩ মে দুপুরে মৃত্যু হয় ভূরি দেবীর। তাঁর মোট সাত পুত্র। তাদের মধ্যে ৬ জন গ্রামের বাড়িতে ভূরি দেবীর সঙ্গেই থাকতেন। তবে পঞ্চম সন্তান ওমপ্রকাশ গত তিন-চার বছর ধরে আলাদা থাকতেন গ্রামের বাইরে। মায়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফেরেন ওমপ্রকাশ। আর সেখানেই বিপত্তি। মায়ের গয়নার ভাগ নিয়ে তুমুল অশান্তি বাঁধান তিনি। তর্কাতর্কি শুরু হয় শেষকৃত্যের বদলে। জানা গিয়েছে, ভূরি দেবীর মৃত্যুর পর বাড়িতেই শেষকৃত্যের কিছু নিয়ম পালন করা হয়। তারপর শ্মশানে নিয়ে যাওয়া হয় দাহকাজের জন্য।

 

মায়ের দেহ কাঁধে নিয়ে যান ওমপ্রকাশও। সেখানে নিয়ে যাওয়ার পর ভূরি দেবীর হাতে থাকা রুপোর চুড়িগুলি খুলে দেওয়া হয় তাঁর জ্যেষ্ঠপুত্র গিরিধারীকে। সেই নিয়েই তীব্র প্রতিবাদ জানান ওমপ্রকাশ। সাফ জানিয়ে দেন, মায়ের চুড়িগুলো তাঁকেই দিতে হবে।

রুপোর চুড়ি ঘিরে বিবাদ ক্রমেই বাড়তে থাকে। তুমুল তর্কাতর্কির মধ্যে আচমকাই চিতার উপরে চড়ে বসেন ওমপ্রকাশ। মায়ের চুড়ি না পেলে নড়বেন না, সাফ জানিয়ে দেন। ভূরি দেবীর নিথর দেহ তখন সৎকারের অপেক্ষায় রাস্তায় পড়ে। তাঁর বাকি ৬ সন্তান দেহ আগলে রেখেছিলেন। কিন্তু ওমপ্রকাশ তাঁর দাবিতে অনড়। চুড়ি না পেলে মায়ের সঙ্গে তাঁকেও জ্বালিয়ে দেওয়া হোক বলেও দাবি করেন ওমপ্রকাশ। প্রায় দু’ঘণ্টা ধরে চলে বচসা। শেষপর্যন্ত ওমপ্রকাশের হাতে তুলে দেওয়া হয় রুপোর চুড়ি।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img