পুরুলিয়ার রুক্ষ মাটিতে সূর্যমুখী চাষে ব্যাপক সাফল্য 

Newsbazar24 :

বাংলার অন্যতম শুস্ক ও রুক্ষ জেলা হিসাবে পরিচিত পুরুলিয়া। জলের অভাবে ওখানে ভালো চাষ হয় না। কিন্তু এবার ব্যাপক সাফল্য আসলো সূর্যমুখী চাষে। রুক্ষ লাল মাটির জেলার কৃষকেরা নানাবিধ ফসল চাষ করছেন। এই রুক্ষ মাটিতেও এবার সফলভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের। পুরুলিয়ার বরাবাজার থানার ভবানীপুর গ্রামে বেশ কয়েকজন চাষি সূর্যমুখী ফুল চাষ করছেন। আর এই চাষ করে যথেষ্টই ভালো সাড়া পেয়েছেন তারা। যদিও এখনও পর্যন্ত বাণিজ্যিকভাবে এই চাষ সেভাবে বিস্তার লাভ করেনি এই জেলায়। তবুও বিকল্প চাষ হিসেবে অনেকেই সূর্যমুখী ফুল চাষ করছেন।‌ এর মধ্যে দিয়েই বিকল্প রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছেন তারা। এ বিষয়ে চাষিরা বলেন , তারা এখন অনেকেই সূর্যমুখী ফুল চাষের দিকে ঝুঁকছেন। ‌ এই চাষ লাভজনক চাষ। তবে বাণিজ্যিকভাবে এই চাষ এখনও তারা করছেন না।

বেশিরভাগই তারা নিজেরাই ব্যবহার করছেন। তবে টিয়া পাখির উৎপাত অনেক বেশি রয়েছে। তাই বিগত বছরের তুলনায় এ-বছর চাষের পরিমাণ খানিকটা কম রয়েছে। জমিতে জাল বিছিয়ে সূর্যমুখী ফুল রক্ষা করছেন তারা।‌ তবুও যেটুকু চাষ হচ্ছে তাতে মোটামুটি লাভবান হচ্ছেন তারা। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে , বসন্ত বা বর্ষার মরশুমে সূর্যমুখী ফুল চাষ হয়ে থাকে। ‌ প্রতি বিঘায় প্রায় এক কেজি করে সূর্যমুখীর বীজ ব্যবহার করা হয়। বেলে-দোআঁশ মাটিতে এই চাষ বেশি ভালো হয়। এছাড়াও এঁটেল বালি মাটিতেও এই চাষ করা যেতে পারে।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img