Wednesday, December 17, 2025
18 C
Kolkata

আবার আক্রান্ত পুলিশ – অভিযোগ শাসক দলের দিকে

Newsbazar24 :

এক কথায় বলাই যায় পশ্চিমবঙ্গ যেন হয়ে উঠছে নৈরারাজ্যের নগরি। চারিদিকে শুধু গন্ডগোল, মারপিঠ, খুন আর অস্ত্রের ঝঞ্ঝানানি। রবিবার রাতে ভাঙড়ে আবার আক্রান্ত হলো পুলিশ। ভাঙড়ে চলেছে শাসকদল পরিচালিত মেলা। আর সেখানেই চলেছে আবাধে জুয়া খেলা। জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকেই। ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের। তৃণমূলের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙড় থানার শাকশহরে মেলা চলছে। সেই মেলায় জুয়ার আসর বসেছে বলে খবর পায় ভাঙড় থানার পুলিশ। এদিন রাতে মেলায় হানা দেন ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। আর তার পরেই শুরু হয় উত্তেজনা। জুয়া খেলার স্বাধীনতা তাদের দিতে হবে। পুলিশকে ঘিরে ধরে সকলে, চলে গালিগালাজ।

ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য ভাঙড়কে কলকাতায় থানার অধীনে আনা হলেও কোনো লাভ হয় নি। পুলিশ জুয়ার আসর বন্ধ করে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলতেই হামলা চালানো হয়। অভিযোগ, শাসকদলের কর্মীরা হামলা চালায় পুলিশের উপর। বাঁশ দিয়ে পেটানো হয়। আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মী। ভাঙড় ১ পঞ্চায়েতের সহ-সভাপতি এম এম শফি আহমেদ ওরফে শুভর অনুগামীদের বিরুদ্ধে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ঘটনায় দুজন তৃণমূল কর্মীকে আটক করেছে ভাঙড় থানার পুলিশ। নাগরিক মহলের প্রশ্ন এই নৈরাজ্য আর কতদিন চলবে? কেন বার বার পুলিশকে আক্রমন করা হবে?

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img