পূর্বস্থলি ২ নম্বর ব্লকে সৌমেশ স্যার চালিয়ে যাচ্ছেন ইটভাটার শিশুদের শিক্ষাদান

Newsbazar24 :

 

ইটভাটায় শুধু আগুন নয়, জ্বলছে শিক্ষার আলোও। বর্ধমানের এই স্কুল শিক্ষক নিঃস্বার্থ ভাবে যা করে চলেছেন তা জানলে ভাল লাগবে সকলেরই। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। আর এই বিদ্যালয়েরই শিক্ষক হলেন সৌমেশ মণ্ডল। সৌমেশ বাবু বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করেন ভিন রাজ্য থেকে ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকদের বাচ্চাদের। বিগত বেশ কয়েকবছরে ধরে তিনি এই ব্যতিক্রমী কাজ করে চলেছেন। ভিন রাজ্য থেকে আসা ইটভাটার শ্রমিকদের শিশুদের জন্য ইটভাটার মধ্যেই চালু করেছেন একটি চলমান স্কুল।

 

সৌমেশ মন্ডল বুঝেছিলেন, পরিযায়ী শ্রমিকদের সন্তানেরা শিক্ষার মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন। পরিবারের সঙ্গে তারা বারবার স্থানান্তরিত হয়। যেকারণে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় তারা। ঠিক সেই কারণেই তিনি উদ্যোগ নেন যেখানে শিশুরা থাকে, সেখানেই পৌঁছে দেবেন শিক্ষার আলো। এই প্রসঙ্গে সৌমেশ বাবু বলেন, এই পথ দিয়েই আমাকে বিদ্যালয়ে যেতে হয়। একদিন এই বাচ্চার আমার নজরে আসে। তারপর অনেক ভেবে ঠিক করি ওদের শিক্ষাদান করার কথা। সেই থেকেই চলছে। আমার ছাত্র ছাত্রীরা এবং কিছু এনজিও আমাকে সাহায্য করে। ভাটার তরফ থেকেও সাহায্য পাই।

সপ্তাহের সেরা

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

লকারে বন্দি সোনার দুর্গা, পুজোয় নামে পুলিশ পাহারা! পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির রহস্যময় ইতিহাস

ব্যাঙ্কের লকারে কেন থাকে জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা? নিউজ বাজার২৪...

Topics

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

প্লাস্টিক-ফ্লেক্সে নতুন সৃষ্টি! বালিগঞ্জ কালচারালের পুজোর থিম ‘যোজন’, মণ্ডপেই পরিবেশের বার্তা

৭৬তম বছরে বালিগঞ্জ কালচারালের থিম ‘যোজন’ নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img