পুত্রসুখ নয়, পুত্রশোকে ভেঙে পড়েছেন দিলীপ 

Newsbazar24 :

একেবারে ‘বিনা মেঘে বজ্রপাত’ এর মতো সবাইকে ছেড়ে চলে গেলেন দিলীপপত্নী রিঙ্কুর ছেলে সৃঞ্জয়। মঙ্গলবার সন্ধেবেলা সৃঞ্জয়ের অন্তিম কাজের জন্য দেহ এসে পৌঁছয় শ্মশানে। সেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রিঙ্কুকে। পৌঁছন দিলীপও। ধীরে ধীরে সাংবাদিকদের সামনে তিনি বললেন, “আমরা তো কল্পনাও করতে পারছি না কী হল…।” তারপর খানিক থামলেন। বললেন, “ওর মা রান্না করছিল। ফোন এল। তারপর সেই অবস্থায় দৌড়ে চলে গেল।” বিজেপি নেতার কথা শুনে পরিষ্কার বোঝা গেল তিনি কিছু বলার মতো অবস্থাতেই নেই। শববাহী গাড়ি থেকে বেরচ্ছে সৃঞ্জয় দাশগুপ্তের দেহ। তিনি দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম স্বামীর সন্তান। বছর সাতাশের ছেলেটার মৃত্যু যেভাবে কষ্ট দিচ্ছে রিঙ্কুকে, তেমনই নাড়িয়ে দিয়েছে দিলীপকেও।

ধীরে ধীরে দিলীপ ঘোষ বলেন সৃঞ্জয়কে নিয়ে তার অনেক কথা। একসঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করেছেন…সব-সবকিছু আস্তে-আস্তে বললেন তিনি। বিজেপি নেতার কথায়, “সর্বগুণসম্পন্ন ছেলে। আমিও সন্দেহ করিনি এমন হবে। এর কোনও বর্ণনা হয় না। আমায় খুব ভালবাসত। আমি তো ওকে খেলা দেখাতেও নিয়ে গিয়েছিলাম। দুর্ভাগ্য আমার পুত্র-সুখ হল না, পুত্র-শোক হল।” উল্লেখ্য, পঁচিশ দিন আগেই বিয়ে করেছিলেন রিঙ্কু আর দিলীপ। সেই সময় মায়ের বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন তিনি। আজ সোমবার উদ্ধার হয় সৃঞ্জয়ের দেহ। যা মেনে নিতে পারছেন না দিলীপ।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img