এবার পূর্ব মেদিনীপুরে ইলিশের ভালো আমদানি হবে বলেই মৎস্যজীবীরা মনে করছে 

Newsbazar24,:

বর্ষা আসন্ন। আর বর্ষা মানেই ইলিশের গন্ধ। বিশেষ করে দঃ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি ইলিশের আমদানি হয়। বাংলার ইলিশপ্রেমীদের জন্য এবার এক বিরাট সুখবর! নদী ও সমুদ্রে ইলিশ ফেরাতে আগেই উদ্যোগ নিয়েছে মৎস্য দফতর। এবার সেই উদ্যোগে আরও তৎপর হয়েছে প্রশাসন।

পূর্ব মেদিনীপুর জেলায় প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ উঠে আসে। বর্তমানে সমুদ্র বা নদীতে মাছ ধরার ব্যান পিরিয়ড চলছে। এই ব্যান পিরিয়ডে এলিট সংরক্ষণে বাড়তি নজর দিল জেলার মৎস্য দফতর। ফলে এবার আশা করা যায় বর্ষার সময় ভালই পরিমাণে উঠে আসবে ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ। ব্যান পিরিয়ডে চলছে বাড়তি নজরদারি। মৎস্য দফতরের কড়া নজরদারি চলছে বিভিন্ন মৎস্য আরোহণ কেন্দ্র এবং খুঁটিগুলিতে। ১৫ এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন ও বংশবিস্তারের জন্য জন্য ‘ব্যান পিরিয়ড’ শুরু হয়েছে। এই সময় মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করে। প্রসঙ্গত বর্তমান সময়ে প্রতি বছরই দেখা যাচ্ছে ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কমছে নদী বা সমুদ্রে। মাছ ধরার মরসুমে দিঘায় সেভাবে ইলিশ উঠে আসেনি। আর প্রতিবারই অভিযোগ ওঠে, ব্যান পিরিয়ডের সময় মূলত নজরদারির অভাবে আগে ছোট ছোট ইলিশ মাছ ধরা হয় নদী বা সমুদ্রে জাল ফেলে। তবে চলতি বছর আর সেসব নয় মৎস্য দফতর থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটা মৎস্য আহরণ কেন্দ্র এবং মৎস্য খুঁটিতে নজর রাখা হয়েছে। তাই সকলেই আশা করছে এবার পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বন্দরে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img