দুই পুরুষ ধরে লড়াই করে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে 

Newsbazar24 :

 

বাবা ও তার ছেলে – দুজনেই সেনা বাহিনীতে অংশ নিয়ে লড়াই করেছে পকিস্তানের বিরুদ্ধে। একজন ৭১-এর মুক্তিযুদ্ধে। আর একজন ১৯৯৯ -এর মে মাসে কারগিল যুদ্ধে। তারা দু-জন বাবা ছেলে। পাকিস্তানকে জবাব দিতে বাবার হাতে ছিল থ্রি নট থ্রি রাইফেল। ‌আর ছেলের হাতে ছিল ইনসাস। তবে তারা সম্মুখ সমরে লড়েননি। কিন্তু সেনাবাহিনীর সিগন্যাল বিভাগে কাজ করে শত্রুপক্ষের গোপন বার্তা দেশের সেনাবাহিনীর হেড কোয়ার্টারে পৌঁছে দিয়েছিল। আর এভাবেই ৭১ থেকে ১৯৯৯ মুক্তিযুদ্ধ থেকে কারগিলের যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করেছিল ভারত। তারা থাকেন পুরুলিয়ার কোটশিলায়।

 

তবে এখানেই শেষ নয় ওই পরিবারের ইতিকথা। কুড়ি বছরের নাতি সেও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। ‌তিনি এখন এনডিএ-তে মহারাষ্ট্রের পুণেতে প্রশিক্ষণ নিচ্ছেন। আর বাবা ছেলে অতীতের সেই যুদ্ধ স্মৃতি আঁকড়ে যেন পাক সীমানাতেই পৌঁছে যেতে চাইছেন। তাই কোটশিলার দালান বাড়িতে‌ যুদ্ধের আঁচ লেগেছে। প্রাক্তন সেনাকর্মী ভূতনাথ গড়াই গোয়ালিয়র থেকে সাম্বা সেক্টরে গিয়েছিলেন একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে জবাব দিতে। সেখানে রাভি নদীর উপর সেতুর পাশে জঙ্গলের বাঙ্কারে ছিলেন তিনি। সিগনাল কমিউনিকেশনের পাশাপাশি এই সেতু নজরদারিও কাজছিলেন আজকের ৭৮ বছরের বৃদ্ধের। যুদ্ধ শেষ হলে সংগ্রাম, মেডেল হাতে নিয়ে বাড়ি ফিরতে পেরেছিলেন ৮ মাস পর। অন্যদিকে ছেলে সুধীর কুমার গড়াই কারগিলের অপারেশন বিজয়ের অংশ নিয়ে ওই পাহাড়ের চূড়ায় দেশের পতাকা পুততে পেরেছিলেন। ‌ আর তার ছেলে তথা ভূতনাথ বাবুর নাতি কুড়ি বছরের শুভজিৎ আগ্নেয়াস্ত্র হাতে আরেক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img