নিজেকে বাঁচানোর জন্য বাংলাদেশে গেরুয়া বর্জনের অনুরোধ করলো কলকাতা ইসকন

Newsbazar24 :

এই নির্দেশ ইসকনের সন্ন্যাসীদের কাছে খুবই পীড়াদায়ক। তবুও অসহায় ইসকনের সন্ন্যাসীরা। তাদের প্রাণ বাঁচানোর সবার আগে দরকার। তাই কলকাতা ইসকনের পক্ষ থেকে বাংলাদেশের ইসকনের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, গেরুয়া পোশাক পরবেন না। তিলক কাটবেন না। কপালে সিঁদুর পড়বেন না। মাথা ঢেকে রাখবেন। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাসের মতে, এখন বাংলাদেশের পরিস্থিতি, তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। থাকতে হবে সুরক্ষিত। আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তদের গেরুয়া পোশাক এড়িয়ে যাওয়ার মতো পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘এই সংকটের মুহূর্তে আমি সব সন্ন্যাসী এবং ভক্তকে পরামর্শ দিচ্ছি যে নিজেদের রক্ষা করতে এবং সংঘাত এড়িয়ে চলতে হবে। ওঁদের গেরুয়া পোশাক পরতে এবং কপালে সিঁদুর দিতে বারণ করেছি আমি। ওঁদের যদি মনে হয় যে গেরুয়া মাল্য পরা উচিত, তাহলে এমন ভাবে পরতে হবে, যাতে কোনও পোশাকের মধ্যে সেটা লুকিয়ে রাখা যায় এবং বাইরে থেকে দেখা যায় না।’ ধর্মপ্রাণ মানুষের কাছে এই নির্দেশ খুবই দুঃখের। কিন্তু প্রাণ বাঁচানো আগে দরকার।

এই মুহূর্তে বাংলাদেশে চলেছে চরম অরাজকতা। সংখ্যালঘু হিন্দুদের উপর চলেছে নির্মম অত্যাচার। । অভিযোগ উঠেছে যে আক্রমণ নেমে এসেছে ইসকনের সন্ন্যাসীদের। এমনকী ইসকনের প্রায় ৬৩ জন সন্ন্যাসীকে বাংলাদেশ থেকে ভারতে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। যাঁরা বাংলাদেশের নাগরিক। শুধু তাই নয়, ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র দাবি করেছেন যে গত কয়েকদিন ধরে চিন্ময় প্রভুর সচিবের খোঁজ পাচ্ছেন না। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img