ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে সুন্দরবন অঞ্চলে কড়া নজরদারি 

Newsbazar24 :

 

উত্তর ও উত্তর-পশ্চিম ভারত জুড়ে চলেছে যুদ্ধের পরিস্থিতি। সেই অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে নিরাপত্তা বাড়ানো হলো অনেক। ইতিমধ্যে সুন্দরবনের জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষে ‘কমলা সুরক্ষা’-র (Raksha Orange) অঙ্গ হিসেবে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির জওয়ানরা নদী ও সমুদ্রে যৌথ টহলদারি চালাচ্ছে। ফ্রেজারগঞ্জ থানার এফআইবি দিয়ে মোহনা, স্থানীয় ফেরিঘাট ও সমুদ্রপথে দীর্ঘক্ষণ ধরে চলছে এই নজরদারি।

 

নজরদারি চালানোর সময় নদী ও মোহনাতে সন্দেহজনক কোন নৌকা বা জলযান দেখলে জিজ্ঞেসাবাদ চালানো হচ্ছে। ইতিমধ্যে সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের জল সীমানা প্রায় ১৫০ কিলোমিটার। এই পথে অনুপ্রবেশ ঠেকাতে নদী ও বনভূমি এলাকায় বিএসএফ মোতায়েন আছে। ভাসমান বর্ডার আউটপোস্ট, বঙ্গোপসাগর অংশে উপকূলরক্ষী বাহিনীর নজরদারি চলছে। ড্রোন, সেন্সর, ক্যামেরা, কিছু জায়গায় নাইট ভিশন ক্যামেরাও ব্যবহার হচ্ছে। পুলিশের তরফেও উপকূল এলাকায় দিনরাত নজরদারি চলছে। উপকূলীয় থানাগুলির পক্ষ থেকে নদীপথে রাতেও নিয়মিত টহল দেওয়া হচ্ছে।নদী বা সমুদ্রে এখন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। ফলে মৎস্যজীবীদের জলযান চলাচলের কথা নয়। সেজন্য জলযান দেখলেই তল্লাশি চলছে।

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img