সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার মুখে এক নাবালিকা সহ চারজন ধরা পড়লো 

Newsbazar24:

উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল পাহারা দিয়ে চলেছে কোষ্টাল গার্ড। তাদের চোখে ফাঁকি দিয়ে মাঝে মাঝে বাংলাদেশিরা ঢুকে পারেন এই দেশে। হেমনগর কোস্টাল থানার অন্তর্গত কালিন্দী নদী থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ। ধৃতদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, সুন্দরবনের কালিন্দী নদী পার হয়ে ওই চার বাংলাদেশি ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় নদীতে টহলদারিরত বিএসএফ জওয়ানদের নজরে আসে তাদের গতিবিধি। এরপরই তাদের আটক করে হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে থাকা নাবালিকাকে বারাসাত জুভেনাইল আদালতে পাঠানো হবে। বাকি তিন বাংলাদেশিকে এদিন বসিরহাট আদালতে তোলা হবে। কী উদ্দেশে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও বিএসএফ। প্রসঙ্গত, সুন্দরবনের বিস্তীর্ণ জলসীমান্ত দিয়ে প্রায়শই অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশিরা। বিএসএফ ও কোস্টাল থানার টহলদারি থাকা সত্ত্বেও অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায় চোরাকারবারিরা। ধৃতদের কাছে কোনও বৈধ কাগজপত্র মেলেনি। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img