রথের দিন নতুন চমক আনছে দিঘার জগন্নাথ ধাম 

Newsbazar24:

 

রথযাত্রা আসন্ন। ইতিমধ্যে দিঘার জগন্নাথ দেবের ছবি সহ প্রসাদ পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাড়িতে। এবার রথযাত্রার থাকছে বহু চমক। জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ধাঁচেই রথযাত্রার দিন যাবতীয় আয়োজন রেখেছে প্রশাসন। সাধারণ দর্শনার্থীদের জন্য পুরনো দিঘা থেকে নতুন দিঘা পর্যন্ত রাখা হবে বেশ কিছু পানীয় জলের ক্যাম্প। পিএইচির তরফ থেকে জলের পাউচ বিতরণ করা হবে ওই সমস্ত ক্যাম্প থেকে। দর্শনার্থীদের সাহায্যের জন্য প্রায় দশ’টির মত ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার করা হবে। এছাড়াও নিরাপত্তার জন্য বাইরের জেলাগুলি থেকেও আসবে অতিরিক্ত পুলিশ। রথযাত্রায় যাতে বিদ্যুতের কোনওরকম অসুবিধে না হয় সে বিষয়ে নিয়েও আলোচনা হয়।

 

জগন্নাথ ভক্তদের মতে, রথের রশি স্পর্শ করলে পূর্ণ অর্জন হয়। তাই দিঘার রথে যে বিপুল জনসমাগম হবে ইতিমধ্যে নবান্নের বৈঠক থেকে তার আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মন্দিরের ভেতরে দর্শনার্থীদের জন্য তৈরি করা হবে বাঁশের ব্যারিকেড। মূল গেট দিয়ে প্রবেশ করে দর্শনার্থীদের ৬ এবং ৭ নম্বর গেট দিয়ে বেরানোর ব্যবস্থা করা হবে। বৈঠক শেষে মন্ত্রী জানান,’স্বাস্থ্য দফতরের তরফ থেকে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত থাকবে বেশ কয়েকটি মেডিক্যাল ক্যাম্প। সেখানে চিকিৎসকদের পাশাপাশি রাখা হবে প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধপত্র। দশটির বেশি দমকল এবং অ্যাম্বুলেন্স থাকবে রথযাত্রার সময়। এছাড়াও সকলে যাতে রশিতে স্পর্শ করতে পারে সেজন্য দীর্ঘ এক কিলোমিটার বিছানো থাকবে রথের রশি। গোটা রথযাত্রার সময় নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে প্রায় তিন হাজার ফোর্স।’

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img