SIR ফর্ম ফিলআপে তৃতীয়লিঙ্গদের দুশ্চিন্তা, ECI এর নির্দেশ জেলাশাসক দের

রিপোর্ট:ডেস্ক | NewsBazar24ঃতারিখ: ১৯ নভেম্বর, ২০২৫

কলকাতাপশ্চিমবঙ্গজুড়ে পুরোদমে চলছে SIR (Special Intensive Revision)—ভোটার তালিকা সংশোধন ও তথ্য ডিজিটাইজেশনের বিশেষ প্রক্রিয়া। সব ভোটার ফর্ম ডিজিটাল করার কাজ নভেম্বরের শেষের মধ্যেই শেষ করতে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ECI)।
এই সময়েই সামনে এসেছে এক বড় প্রশ্ন—তৃতীয়লিঙ্গ, বৃহন্নলা ও রূপান্তরকামী নাগরিকদের ভোটার তালিকা আপডেট কীভাবে হবে? তাদের বাবা মায়ের পরিচয় পাওয়া যাবে কি ভাবে ?

বৃহন্নলাদের সবচেয়ে বড় সমস্যা—’বাবা-মায়ের নামের  ঘর কীভাবে পূরণ করবেন?

SIR-এর নতুন নিয়ম অনুযায়ী, ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় নাম না থাকলে , দাদু দিদা , ঠাকুরদা ঠাকুরমার নাম দেওয়া যাবে । কিন্তু ফর্মে বাবা-মায়ের নাম উল্লেখ করতেই হবে। আর এই ক্ষেত্রেই সমস্যাই পড়ছেন তৃতীয়লিঙ্গ ও বৃহন্নলা সম্প্রদায়ের বহু মানুষ—
কারণ এঁদের অনেকে শৈশবেই পরিবারবিচ্ছিন্ন হয়েছেন, বা পরিবার তাঁদের গ্রহণ করেনি। ফলে বাবা-মায়ের তথ্য দেওয়ার মতো কোনও নথিই তাঁদের কাছে নেই। কিন্তু এরা ভারতীয় ,ভারতেই এদের জন্ম । তবে এই সমস্যার কথা জানিয়ে বৃহন্নলা সম্প্রদায়ের প্রতিনিধিরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে দেখা করেন।

এসআইআর আতঙ্কে মালবাজারে বিএলও-র মৃত্যু, ক্ষোভে পরিবার ও মন্ত্রী

আমরা পরিবারবিচ্ছিন্ন, নাম দেব কীভাবে ? — নির্বাচনী দফতরে প্রশ্ন সম্প্রদায়ের

বৃহন্নলা সম্প্রদায়ের প্রতিনিধি রেশ্মার বক্তব্য—আমাদের অনেকেই পরিবারবিচ্ছিন্ন। ২০০২ সালের তালিকায় নাম না থাকলে বাবা-মায়ের তথ্য না থাকায় আমরা ফর্ম পূরণই করতে পারছি না । আর এই নিয়েই  এসআইআর প্রক্রিয়া যতই এগোচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে।

নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে —’আপনাদের কোনও অসুবিধা হবে না ! 

বৃহন্নলা সম্প্রদায়ের প্রতিনিধিদের সমস্ত অভিযোগ শোনার পর নির্বাচন কমিশন আশ্বাস দেয়—

  • তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের কোনওরকম হেনস্থা বা সমস্যার মুখে পড়তে হবে না

  • বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে

 তৃতীয়লিঙ্গ ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা

নির্দেশিকায় বলা হয়েছে—

 বাবা-মায়ের নামের পরিবর্তে ‘গুরু মা’র নাম দেওয়া যাবে। যে পালন করে বড় করেছে। এটি রূপান্তরকামী সম্প্রদায়ের সঙ্গে থাকা এবং তাঁদের পরিচয়পদ্ধতির প্রতি সংবেদনশীলতার মাধ্যমে তৈরি একটি বিশেষ বিধি। এই বিষয়ে জেলাশাসকদেরও সতর্ক করে নির্দেশ দেওয়া হয়েছে , এই প্রক্রিয়ায় কাজ করার সময় যেন কোনওভাবেই তাঁদের অপমান, বৈষম্য বা হয়রানির মুখোমুখি না হতে হয়।

এনুমারেশান ফর্ম পূরণে নতুন নিয়মাবলী মুখ্য নির্বাচনী আধিকারিক এর অফিশিয়াল ফেসবুকে

ভুয়ো ভোটার চিহ্নিত করতে SIR-য়ে যুক্ত হচ্ছে AI প্রযুক্তি

এই বছরের SIR প্রক্রিয়ায় নির্বাচন কমিশন প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করছে।
এর মাধ্যমে—

  • ডেটাবেসে রাখা ছবির সঙ্গে নতুন ছবির মুখের মিল বিশ্লেষণ করে নিবে 

  • ভুয়ো ছবি দিয়ে ভোটার তালিকায় নাম তোলার প্রচেষ্টা সনাক্ত করবে

  • মৃত বা একাধিক নামে থাকা ভোটার শনাক্ত করে নিবে ।

একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে ছবির সত্যতা যাচাই করা হবে। অ্যাপটি জানিয়ে দেবে—ছবিটি আসল নাকি নকল

এক কথায়-

SIR প্রক্রিয়া দ্রুত এগোলেও তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের জন্য প্রশ্ন তৈরি হয়েছিল পরিচয় সংক্রান্ত নথি নিয়ে।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশে তাঁদের কিছুটা স্বস্তি মিলেছে। একই সঙ্গে AI যুক্ত হওয়ায় ভোটার তালিকা আরও নির্ভুল হওয়ার সম্ভাবনা। আর এর পরেই সমস্যায় পড়বে রেড এরিয়া বস্তিতে থাকা মেয়ে ও যাযাবর আদিবাসিদের।

Election commission of India

সপ্তাহের সেরা

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...

টি–টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানও আর নিরাপদ নয়! আক্রমণাত্মক ব্যাটিংয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের পুরনো দর্শন

টি–টোয়েন্টি ক্রিকেটে কেন এত দ্রুত বদলে যাচ্ছে ব্যাটিংয়ের ধরন? নিউজ...

গাজোলে পুকুর খুঁড়তেই উঠল প্রাচীন বিষ্ণুমূর্তি, বালুরঘাটে রহস্যময় সিঁড়ি! দোলপূর্ণিমায় দুই জেলায় হুলুস্থুল

গাজোলে পুকুর সংস্কারে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি: পূজার্চনায় মাতলেন...

Topics

ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট! কীভাবে পাবেন, আবেদন পদ্ধতি থেকে সুবিধা—জানুন এক নজরে সবকিছু

ই-পাসপোর্টে কী কী সুবিধা পাবেন সাধারণ নাগরিকরা নিউজবাজার২৪ ডিজিটাল ডেস্ক:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img