Tuesday, December 16, 2025
24 C
Kolkata

SIR.কাজের চাপে মৃত্যু! পূর্ব বর্ধমানের বিএলও-র মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

ওয়েবডেস্ক | news bazar24 | কলকাতা | ৭ নভেম্বর ২০২৫

এসআইআর (Special Intensive Revision)-এর কাজ নিয়ে জেলায় জেলায় উতপ্ত পশ্চিমবঙ্গে। আর এর মধ্যেই এক বিএলও-র মৃত্যু ঘিরে শোরগোল উঠেছে রাজ্য জুড়ে। মৃত বিএলও-র  পরিবারের অভিযোগ, এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃত মহিলার নাম নমিতা হাঁসদা ।  এই  নক্কার জনক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার চক বলরামপুরে ।  ২৭৮ নম্বর বুথের বিএলও ছিলেন মৃত নমিতা হাঁসদা ছিলেন পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী।

ঘটনা বিস্তারিত তথ্য 

পরিবার সুত্রে জানা গেছে , শনিবার সন্ধ্যায় ফর্ম বিলি করার কাজ শেষ করে বাড়ি ফেরার পরেই অসুস্থ বোধ করেন নমিতা হাঁসদা। পরিবারের সদস্যদের দাবি, গত কয়েক দিন ধরে তাঁকে বারবার ফর্ম বিলির কাজ শেষ করার জন্য  জন্য চাপ দেওয়া হচ্ছিল। টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল কত ফর্ম বিলি করতে হবে। অতিরিক্ত মানসিক চাপেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্রেন স্ট্রোক হলে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বাকি সদস্যদের বক্তব্য:

স্বামী মাধব হাঁসদা বলেন কয়েকদিন ধরেই খুব চাপ দেওয়া হচ্ছিল। কত ফর্ম বিলি করতে হবে, তার টার্গেট বেঁধে দেওয়া হত। বিডিও অফিস থেকে প্রায়ই ফোন আসত। অপমান করত । আমি  বলেছিলাম, বেশি চাপ নেবে না, কিন্তু ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। এর জন্য অফিসারেরা দায়ি ।

জেলাশাসকের প্রতিক্রিয়া:

পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানি বলেন,জেলায় তো সবাই কাজ করছে। আর সবাইকে কাজ করতে হবে । এর ক্ষেত্রে কী হয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখছি।

রাজনৈতিক প্রতিক্রিয়া:

এসআইআর আবহে ইতিমধ্যেই একাধিক মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক ছড়িয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আগেও দেখা গেছে মৃতদের পরিবারের সদস্যদের উপস্থিতি।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,আমরা কোনও চাপ দিইনি। যাঁরা চাপ দিয়েছে বা নিয়েছে সেটা তাদের ব্যাপার। আর কটা বাড়ি, কটা পরিবার, সেটা তো আপনারা জানেন। আমাদের একটাই কথা সরকারি নির্দেশ সবাইকে মানতে হবে ।

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ছায়া:

  বিগত কয়েকদিন থেকেই  প্রশাসনিক মহলে উদ্বেগ বেড়েছে । কারণ এসআইআর চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মীর অসুস্থতা ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই প্রথম একজন বিএলও-র মৃত্যুর ঘটনা ঘটে গেলো । যা রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে।

Hot this week

রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় মালদহের আসিফ হোসেনের ব্রোঞ্জ পদক

Newsbazar24 রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবারো মালদহের এক প্রতিযোগীর সাফল্য।...

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

Topics

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img