SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ত দাবি মৌসম নূরের, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার এক মাসও হয়নি। তার মধ্যেই SIR (Special Intensive Revision) ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে সরাসরি জবাব চেয়ে কার্যত ডেডলাইন বেঁধে দিলেন তিনি। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মৌসম।

মালদহ শহরের গান্ধী মূর্তির পাদদেশে জেলা ভারতীয় জাতীয় কংগ্রেস-এর উদ্যোগে অবস্থান বিক্ষোভ ও ডিএম অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, মৌসম বেনজির নূর সহ জেলা কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন-সামশেরগঞ্জে হোটেল মালিককে গুলি করে খুন,তদন্তে পুলিশ

মৌসম নূর তাঁর বক্তব্যে বলেন, “SIR হতে দেব না—এই কথা মুখ্যমন্ত্রীই বলেছিলেন। অথচ এখন রাজ্য প্রশাসনই SIR চালাচ্ছে। এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আমরা বাংলাদেশি নই, রোহিঙ্গাও নই—তবু SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি ও হেনস্থা করা হচ্ছে। বিজেপি ও তৃণমূলের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন।”

এদিকে কংগ্রেস নেত্রীর এই বক্তব্য ঘিরে পাল্টা কটাক্ষ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,
“মুখ্যমন্ত্রীর দয়াতেই তিনি দু’বার বিধায়ক এবং দু’বার সাংসদ হয়েছেন। এতদিন পর হঠাৎ তাঁর ঘুম ভাঙল। রাজনীতি করতে গিয়ে এখন নতুন কথা বলছেন।”

SIR ইস্যুকে কেন্দ্র করে মালদহ থেকে শুরু করে গোটা রাজ্যেই রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে। একদিকে কংগ্রেস আন্দোলনের রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে তৃণমূলও আক্রমণ শানিয়ে নিজেদের অবস্থানে অনড়। আগামী দিনে এই ইস্যু রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Mausam Noor

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img