SIP কোন তারিখে করবেন? মাসের শুরু না শেষে—কোথায় বেশি লাভ, জানুন আসল সত্য

SIP-এর তারিখ কি সত্যিই গুরুত্বপূর্ণ?

মিউচুয়াল ফান্ডে Systematic Investment Plan করার ক্ষেত্রে অনেকেই ভাবেন—মাসের কোন তারিখে বিনিয়োগ করলে বেশি লাভ হবে? শুরু না শেষে SIP করলে রিটার্নে কি পার্থক্য হয়, জানুন বিশ্লেষণ।

নিউজ বাজার২৪ বিজনেস ডেস্ক: বর্তমানে ভারতের বেশির ভাগ মানুষের কাছে সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো মিউচুয়াল ফান্ডের এসআইপি (SIP – Systematic Investment Plan)। কিন্তু অনেক বিনিয়োগকারীর মনেই একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে—মাসের কোন তারিখে এসআইপি করলে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যাবে? মাসের ১ তারিখ, ১০ তারিখ না কি ১৫ তারিখ? সম্প্রতি একটি দীর্ঘমেয়াদী বিশ্লেষণে এই প্রশ্নের উত্তর সামনে এসেছে। আর এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের প্রতিবেদন।

তারিখ কি সত্যিই গুরুত্বপূর্ণ?

শুনতে অবাক লাগলেও, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এসআইপি-র তারিখের ভূমিকা অত্যন্ত নগণ্য বা তারিখ কোন ফ্যাক্টারই না। একটি ১০ বছরের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড রিটার্ন বিশ্লেষণে দেখা গেছে (মার্চ ২০১৫ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত), মাসের প্রতিটি তারিখেই রিটার্নের হার প্রায় কাছাকাছি ছিল।

তথ্য অনুযায়ী, এই সময়ে বার্ষিক রিটার্ন ছিল ১৩.০৭% থেকে ১৩.২৬%-এর মধ্যে। অর্থাৎ, যদি আপনি প্রতি মাসে ২,০০০ টাকা করে বিনিয়োগ করেন, তবে ১০ বছর পর আপনার মোট রিটার্নের পার্থক্য হবে মাত্র ৫-৬ হাজার টাকা। বিনিয়োগের অংকের তুলনায় যা খুবই সামান্য।

আরও পড়ুন-সোনা না রুপো—লাভের জন্য কোন ধাতুতে বিনিয়োগ করবেন? জেনে নিন সহজ গাইড

রিটার্ন কিসের ওপর নির্ভর করে?

আপনার বিনিয়োগের মুনাফা তারিখের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বেশি নির্ভর করে: ১. সঠিক ফান্ড নির্বাচন: আপনি কোন স্কিমে বিনিয়োগ করছেন (লার্জ ক্যাপ, মিড ক্যাপ না কি স্মল ক্যাপ)। ২. বিনিয়োগের সময়সীমা: আপনি কত বছর ধরে বিনিয়োগ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘসময় ধরে বিনিয়োগ করলে ‘পাওয়ার অফ কম্পাউন্ডিং’-এর সুবিধা পাওয়া যায়। ৩. টপ-আপ এসআইপি: প্রতি বছর যদি আপনি বিনিয়োগের পরিমাণ কিছুটা করে বাড়াতে পারেন (যেমন- ১০%), তবে লাভের অংক কয়েকগুণ বেড়ে যাবে। ৪. ফান্ডের স্থায়িত্ব: বাজার যখন নিচে নামে, তখন বিনিয়োগ বন্ধ না করে চালিয়ে যাওয়া। আর এটাই সফলতার মুল মন্ত্র।

তবে কোন তারিখ বেছে নেবেন?

বিশেষজ্ঞদের মতে, তারিখ নির্বাচনের ক্ষেত্রে ‘মার্কেট টাইমিং’ নয়, বরং আপনার ‘ক্যাশ ফ্লো’ বা অর্থ আসার সময়কে গুরুত্ব দেওয়া উচিত।

  • বেতনের সাথে মিল: যদি আপনার বেতন মাসের শুরুতে আসে, তবে ৩ থেকে ৭ তারিখের মধ্যে এসআইপি সেট করা সবথেকে বুদ্ধিমানের কাজ।

  • কেন মাসের শুরুতে? এতে হাতে টাকা থাকতেই বিনিয়োগ হয়ে যায়, ফলে খরচ হয়ে যাওয়ার ভয় থাকে না। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে এসআইপি মিস হওয়ার ঝুঁকিও কমে যায়।

এক কথায়

সংক্ষেপে বলতে গেলে, বাজারের ওঠানামা দেখে যে কোন মানুষের ক্ষেত্রেই সঠিক তারিখ খোঁজা প্রায় অসম্ভব। তার চেয়ে বড় কথা হলো নিয়মিত বিনিয়োগ করা। তাই আপনার সুবিধানুযায়ী একটি তারিখ বেছে নিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ চালিয়ে যান, মুনাফা আসবেই আসবে।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img