Siliguri , Malda:নিষিদ্ধ মাদক উদ্ধারে শিলিগুড়ি ও মালদা রেল পুলিশের সাফল্য

Newsbazar24:নিষিদ্ধ মাদক উদ্ধারে শিলিগুড়ি ও মালদা রেল পুলিশের সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি রেল পুলিশের পুলিশ সুপার মালদা টাউন জিআরপি থানাকে অবহিত করে যে এক মহিলা ডাউন কামাখ্যা পুরি এক্সপ্রেস মাদক নিয়ে যাচ্ছে।
ট্রেনটি মালদা টাউন স্টেশন পৌঁছালে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ। সেই সময় জেনারেল কামরা থেকে ঐ মহিলাকে আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের একটি শিশু ছিল। মহিলার ব্যাগের মধ্যেই মজুত ছিল ব্রাউন সুগারের প্যাকেট।
মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম, সামিনা খাতুন। স্বামী হজরত আলি। স্বামী পেশায় দিনমজুর। জানা গিয়েছে মহিলা কামাখ্যা থেকে নিউ ফারাক্কা যাচ্ছিল। মহিলার বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকায়। কামাক্ষা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা। এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৯৪ ব্রাউন সুগার।
আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৪০ লক্ষ টাকা। অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা আদালতের পেশ করে পুলিশি হেফাজাতে নেবে বলে জানিয়েছে জিআরপি থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে তদন্তে শুরু করেছে পুলিশ। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img