Newsbazar24:কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে এনে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা। সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে আশ্রয় নেয় এনজেপি স্টেশনে।সেখানে থাকা স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসে সেই মেয়েটি। তাকে দলীয় দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই উন্মোচন হল সত্য ঘটনা।
যুবতীটি জানিয়েছে, তার বাড়ি অরুণাচল প্রদেশে ফুলবাড়ীতে। সেখান থেকে তার এক পরিচিত তাকে শিলিগুড়ি নিয়ে আসে কাজের প্রলোভন দেখিয়ে। তবে শিলিগুড়িতে এনে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। যুবতী সেই বিষয়টি বুঝতে পেরে এখান থেকে কোনক্রমে পালিয়ে এনজেপি স্টেশনে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে। সেখানেই অহেতুক ভাবে ঘোরাঘুরি করার সময় বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের। তারাই তাকে উদ্ধার করে নিয়ে এসে পুলিশকে ফোন করে। এনজেপি থানার পুলিশ গিয়ে যুবতীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।।



