Siliguri:কলকাতার পর শিলিগুড়ি এবারেও পুলিশ পাহারায় সরস্বতী পুজো অভিযুক্ত সেই তৃণমূল ছাত্র পরিষদ

Newsbazar24:সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলকাতার যোগেশ চন্দ্র কলেজ এর মত শিলিগুড়ি কলেজেও পুলিশ প্রহরায় পূজা সম্পন্ন হল। এখানেও তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর ঝগড়া কাজিয়ায় পুলিশকে পাহারা দিতে হল। স্বাভাবিক ভাবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। পুলিশের পাশাপাশি কলেজে আসেন জেলা তৃণমূল নেতারা এবং মেয়র গৌতম দেব।
প্রসঙ্গত কলকাতার যোগেশচন্দ্র কলেজের মত শিলিগুড়ির কলেজ ক্যাম্পাসেই চলে শিলিগুড়ি কমার্স কলেজ। এই কলেজের মাঠেই রবিবারই পূজা হয়েছে কমার্স কলেজে। এদিকে আজ পূজা ছিল শিলিগুড়ি কলেজের।
শিলিগুড়ি কলেজের ৭৫ বছর উপলক্ষে আজ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিন্তু অভিযোগ, একই সময়ে আজ কলেজের মাঠে ডিজে আয়োজন করেছে কমার্স কলেজ। পাশাপাশি শিলিগুড়ি কলেজের অনুষ্ঠান বাতিল করতে হুমকি দেওয়া হচ্ছে। আর এই হুমকি দেওয়াতে অভিযুক্ত সৌরভ ভাস্কর নামে এক প্রাক্তনী। সৌরভ দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা।
কলেজে গন্ডগোলের খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি কলেজে দেখা যায় জেলা তৃণমূলের বিভিন্ন নেতাকে। নিরাপত্তার খাতিরে কলেজের ভিতর এবং বাইরে মোতায়েন করা হয় পুলিশবাহিনী।
শিলিগুড়ি কলেজের অধ্যাপক বিদ্যাবতী আগরওয়াল বলেন, ‘বরাবর শিলিগুড়ি কলেজে ডে কলেজ এবং কমার্স কলেজের দুটো পুজো হয়ে এসেছে এবং শান্তিপূর্ণ ভাবে দুটো পুজোর আয়োজন হয়। এ বছর ডে কলেজের পুজো ৭৫তম বছরে পা দিয়েছে। সেই উপলক্ষে পুজোর স্থান পরিবর্তন করে মাঠে আয়োজনের সিদ্ধান্ত হয়। তখন থেকেই কমার্স কলেজের প্রাক্তন ছাত্র তথা তৃণমূল নেতা সৌরভ এবং ওঁর লোকজন ডে কলেজের পুজোয় বাধাদান করেছেন। তিনি আরও বলেন, ”দুই কলেজের কর্তৃপক্ষের মধ্যে কোনও সমস্যা নেই। হঠাৎ সোমবার থেকে উচ্চস্বরে গান বাজানো শুরু হয় কমার্স কলেজের পুজোমণ্ডপে। এবং ইচ্ছাকৃত ভাবে লাউডস্পিকার ঘুরিয়ে দেওয়া হয় ডে কলেজের পুজোপ্যান্ডেলের দিকে। আজ (সোমবার) ডে কলেজের ছাত্রছাত্রীদের কিছু অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানও বানচাল করতে চাইছেন সৌরভ।” শিলিগুড়ি ডে কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানিয়েছেন, এ রকম কোনও অভিযোগ তাঁরা লিখিত আকারে পাননি। তিনি বলেন, কমার্স কলেজের অধ্যক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।
এই বিতর্কে ‘অভিযুক্ত’ নেতা জানিয়েছেন, ‘মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আমার নামে। হুমকির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘কে বা কারা এই সব অপপ্রচার করছে, বলতে পারব না।’ তৃণমূল যুব সভাপতি নির্ণয় রায় জানান, পুরো বিষয়টি তাঁর জানা নেই। তবে এই ঘটনা কেউ ঘটিয়ে থাকলে, তা ঠিক হয়নি। পুজোর সময়ে তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা সুপ্রকাশ রায় কলেজে গিয়েছিলেন। তিনি বলেন, কলেজে এসেছি। কিন্তু কী হয়েছে, ঠিক জানি না। এ রকম কোনও খবর আমরা পাইনি।
কলকাতা ও শিলিগুড়ি পরপর দুটি ঘটনায় পুলিশ পাহারায় সরস্বতী পুজো হাওয়া কে কটাক্ষ করছেন নেটিজনেরা, “এ আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে পুলিশ পহড়ায় সরস্বতী পুজো করতে হচ্ছে”

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img