চোরা বাগান দুর্ঘটনায় শোকের ছায়া স্বচ্ছ তদন্তের বার্তা মুখ্যমন্ত্রীর

চোরবাগান দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, স্বচ্ছ তদন্তের আশ্বাস

Newsbazar24 Desk: কলকাতার চোরাবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক তদন্তের রিপোর্টের ভিত্তিতে দায় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মাইকিং থেকেই হুড়োহুড়ি? তদন্তে সব স্পষ্ট হবে, বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে দুর্ঘটনার কারণ নিয়ে প্রাথমিকভাবে মাইকিং ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি উঠে এসেছে। মুখ্যমন্ত্রী জানান, দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, মাইকে ঘোষণা এবং নিরাপত্তারক্ষীদের বাঁশি বাজানোর পরেই হুড়োহুড়ি শুরু হয়েছিল বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করতে চাননি তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “তদন্ত শেষ হওয়ার আগে আমি কোনও চূড়ান্ত বক্তব্য দিতে পারি না। তবে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে যথাযথ তদন্ত হবে।” তিনি জানান, ঘটনার তদন্তে ফরেনসিক দল ও সংশ্লিষ্ট আধিকারিকেরা কাজ করছেন। পুজো কমিটি এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা

এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আহতদের ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার পাশাপাশি তাঁদের চিকিৎসার খরচও সরকার বহন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

অন্য পুজো মণ্ডপগুলিকেও সতর্কবার্তা

চোরবাগানের ঘটনার পর শহরের অন্যান্য বড় পুজো মণ্ডপের নিরাপত্তা নিয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে থিম মণ্ডপের ভিতরে পর্যাপ্ত আলো, প্রশস্ত চলাচলের পথ এবং ভিড় নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা রাখার উপর জোর দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কারও গাফিলতি ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

 

 

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img