নতুন সূর্যের দেখা মিলল নাসার শক্তিশালী ক্যামেরায়

Newsbazar24 :

প্রাথমিক সমস্ত ধারণা নস্যাৎ করে বহু বছর আগেই আকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, আমাদের মহা বিশ্বের মতো আরো বহু মহাবিশ্ব আছে। তেমনি একটি মহাবিশ্বের সূর্যের সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা। নতুন সূর্যের জন্ম হল আলোকবর্ষ দূরের এক গ্যালাক্সিতে! সেখান থেকে অনুমেয় আমাদের সূর্যের জন্মের ইতিহাসও। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ক্যাপচার করল সেই মহাজাগতিক দৃশ্য। দূরবর্তী ছায়াপথে নতুন সূর্যের জন্মের সেই ছবি দেকে মহাকাশপ্রেমীরা আপ্লুত। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়া নতুন সূর্যের জন্ম একটি বৈশিষ্ট্যের দিকে আলোকপাত করে। ওই গ্যালাক্সি এনডিসি-৫০৬৮ ধুলো এবং উজ্জ্বল তারকা ক্লাস্টারের একটি নেটওয়ার্ক।

পৃথিবী থেকে প্রায় ২০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে ওই ছায়াপথ বা গ্যালাক্সি। নাসা জানিয়েছে, বিশ্বের সবথেকে শক্তিশালী টেলিস্কোপ ওই ছায়াপথের উজ্জ্বল নক্ষত্র-গঠনকারী অঞ্চলগুলির দিকে নজর দিয়েছে। পর্যবেক্ষণটি কাছাকাছি গ্যালাক্সিতে নক্ষত্র গঠনের ছবি ক্যাপচার করতে সম্ভবপর হয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার উন্নত ক্ষমতার দ্বারা তারকা গঠন প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য আদর্শ। গ্যালাক্সির অভ্যন্তরে কী ধরনের কাজ হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশে প্রতিস্থাপিত হয়েছে। নাসা বলেছে, নক্ষত্র গঠন জ্যোতির্বিদ্যার একাধিক ক্ষেত্রকে আন্ডারপিন করে। নক্ষত্রের মধ্যে থাকা ক্ষুদ্র প্লাজমার পদার্থবিদ্যা থেকে শুরু করে সমগ্র ছায়াপথের বিবর্তন পর্যন্ত দেখায় জেমস ওয়েব। বিশ্ববিজ্ঞানী মহল মনে করছেন,এই আবিষ্কার আকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দেবে।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img