ঘরে বসেই শুন্য ব্যাল্যান্স এ একাউন্ত খুলুন SBI তে।জেনে নিন কিভাবে করবেন ?

news bazar24: আপনি যে কাজ ই করুন না কেন ভবিষ্যতের সঞ্চয় এবং সঞ্চিত অর্থের উপরে সুদ প্রাপ্তির আশায় আপনাকে ব্যঙ্কে একাউন্ত খুলতেই হবে। আর সেই কারনেই State Bank of India (SBI) গ্রাহকদের অনলাইন সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। আপনি নিম্নলিখিত দু’টি উপায়ে অনলাইনে সেভিংস অ্যাকাউন্ট ঘরে বসেই খুলে নিতে পারেন।

1) Insta Savings Account (ব্রাঞ্চ ভিজিটের দরকার নেই)
2) Digital Savings Account (নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে)

এই দু’টির মধ্যে যে কোনও একটি পদ্ধতির মাধ্যমে অনলাইনে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব। তবে Insta Savings Account-এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের ব্রাঞ্চেও যাওয়ার দরকার নেই। এই পদ্ধতিতে বাড়িতে বসেই বিনা ঝঞ্ঝাটে, কোনওরকম কাগজপত্র  ছাড়াই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।  নতুন Insta Savings Bank Account গ্রাহকেরা RuPay debit card-ও দেওয়া হবে।

SBI savings account online খোলার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।—

১) অ্যান্ড্রয়েড ফোনের Google Play Store থেকে এবং iOS mobile phone-এর App Store থেকে YONO SBI Mobile App ডাউনলোড করতে হবে।

২)অ্যাপটি খোলার পরে “New Customer” নির্বাচন করতে হবে।

৩)তারপর “Open Insta Savings Account” নির্বাচন করতে হবে।

৪)ব্যাঙ্কে যে মোবাইল‌ নম্বরটি নথিভুক্ত করতে চান, সেই নম্বরটি দিয়ে নথিভুক্ত করতে হবে।

ওই মোবাইল নম্বরে OTP আসবে।

এবার অ্যাপ্লিকেশন password ঠিক করতে হবে। ভবিষ্যতে কোনওভাবে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ভুলে গেলে তা মনে করার জন্য সিকিউরিটি কোশ্চেন ঠিক করতে হবে।

৫)সমস্ত নির্দেশাবলী ঠিকমতো পড়ার পরে FATCA declaration form পূরণ করতে হবে।

৬)আধার কার্ড নম্বর দিতে হবে এবং যে OTP রিসিভ করেছেন, সেটা দিতে হবে।

৭)বাড়ির ঠিকানা, ফটো, প্যান কার্ড সংক্রান্ত তথ্য দিয়ে সেলফি তুলে আপলোড করতে হবে।

৮)নতুন স্ক্রিনে এবার আপনার আনুষঙ্গিক তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, আয়, পেশা ইত্যাদি দিতে হবে।

৯)যাঁকে নমিনি করবেন, তাঁর সম্পূর্ণ তথ্য দিতে হবে।

১০)নিকটবর্তী ব্রাঞ্চ নির্বাচন করে সমস্ত শর্তাবলী আবার ভালো করে পড়ে তা সাবমিট করতে হবে।

১১)OTP দিতে হবে।

ATM-cum-debit card-এর তথ্য দিতে হবে।

১২) CIF number এবং account number স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসে যাবে।

অবশেষে SBI Insta Savings Bank Account চালু হবে। তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং ও YONO app login-এর জন্য অস্থায়ী username এবং password নথিভুক্ত মোবাইল নম্বরে পাঠানো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রাহককে একদম নতুন হতে হবে। অর্থাৎ, আগে থেকে ব্যাঙ্কে গ্রাহকের যেন কোনও অ্যাকাউন্ট না থাকে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আবেদন দাখিলের আগে গ্রাহককে বাধ্যতামূলকভাবে আধার ও প্যা‌ন কার্ড দেখাতে হবে। অ্যাকাউন্টে সর্বনিম্ন 0 টাকা এবং সর্বোচ্চ 1 লাখ টাকা রাখা যাবে।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img