Tuesday, December 16, 2025
19 C
Kolkata

রাতে মেয়েদের বেরনো উচিত নয়: দুর্গাপুর-কাণ্ডে মুখ খুলে বিতর্কে সৌগত রায়

news bazar24, কলকাতা, ১৩ অক্টোবর ২০২৫:
দুর্গাপুর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এবার প্রায় একই সুরে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ বলেন, “অত রাতে কলেজ থেকে মেয়েদের বেরনো উচিত নয়। সব জায়গায় তো পুলিশ পাহারা দিতে পারে না, তাই সাবধান থাকা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রতিটি ইঞ্চিতে তো সুরক্ষা দেওয়া যায় না। প্রতিটি রাস্তায় পুলিশ রাখা সম্ভব নয়। বড় মোড়ে বা গুরুত্বপূর্ণ জায়গায় সুরক্ষা দেওয়া সম্ভব, কিন্তু সর্বত্র নয়। একটা ঘটনা ঘটার পরই পুলিশ ব্যবস্থা নিতে পারে।”

দুর্গাপুরের যে বেসরকারি মেডিক্যাল কলেজে নির্যাতিতা ডাক্তারি পড়াশোনা করতেন, সেখানকার সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা যায়—
মেয়েটি ও তাঁর সহপাঠী রাত ৭টা ৫৮ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বের হন। ৮টা ৪২ মিনিটে সহপাঠীকে একা ফিরতে দেখা যায়। কিছুক্ষণ ক্যাম্পাস গেটের কাছে ঘোরাঘুরির পর তিনি ফের ঘটনাস্থলের দিকে যান। এরপর ৯টা ২৯ মিনিটে দু’জনকে একসঙ্গে ফিরতে দেখা যায় এবং ৯টা ৩২ মিনিটে নির্যাতিতা একা হস্টেলে প্রবেশ করেন।

তবে সাংসদ সৌগত রায়ের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “মেয়েদের ঘরে ঢুকিয়ে দেওয়ার মানসিকতাই এর প্রতিফলন। মুখ্যমন্ত্রী থেকে সাংসদ — সকলের বক্তব্যে সেই মনোভাব স্পষ্ট। মেয়েরা শুধু রাতে নয়, দিনের বেলাতেও আক্রান্ত হন। তাই প্রতিবাদই হওয়া উচিত, সীমাবদ্ধতা নয়।”

Hot this week

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img