দুটি সোনার দোকানে সাটার কেটে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য সামশেরগঞ্জে

news bazar24: সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, ২৯ অক্টোবর:
রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরিতে চাঞ্চল্য সামশেরগঞ্জের বাসুদেবপুর বাজারে। সোমবার গভীর রাতে পরপর দুটি সোনার দোকানে সাটার কেটে চুরি হয়। মঙ্গলবার সকালে দোকান খুলতেই দেখা যায় সর্বনাশের চিত্র — দোকান ভাঙচুর করে উধাও সোনা, রুপো ও নগদ টাকা।

চুরি হয়েছে জয় মা জুয়েলার্স এবং সাহা জুয়েলার্স নামের দুটি দোকানে।
প্রাথমিকভাবে জানা গেছে, চোরেরা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়, যাতে প্রমাণ লোপাট হয়।

জয় মা জুয়েলার্স-এর মালিক সরোজ কুমার দাস জানান, দোকান থেকে প্রায় দুই ভরি সোনা ও কিছু রুপো চুরি হয়েছে। অপরদিকে সাহা জুয়েলার্স-এর মালিক অনুপ কুমার সাহা বলেন, তাঁর দোকান থেকেও বেশ কিছু সোনার অলঙ্কার গায়েব।

দুই দোকান মিলে কয়েক লক্ষ টাকার সোনা–রুপো ও নগদ টাকা খোয়া গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

ঘটনার খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় একাধিক দিক থেকে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাজারে দীর্ঘদিন ধরে নিরাপত্তার অভাব রয়েছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img