কোনারকের সূর্য মন্দির – এক টুকরো ইতিহাস

Newsbazar24 :

পুরী বেড়াতে গেলে আমরা অনেকেই একবার ঘুরে আসি পুরী থেকে ৩৬ কিমি দূরে কোনারকের সূর্য মন্দির। কিন্তু আমরা কি জানি এই মন্দিরকে ব্রিটিশরা অভিশপ্ত মন্দির বলতো। কিন্তু কেন? সূর্যালোকের উপর ভিত্তি করে অদ্ভূত ঘড়ি ছিল সেখানে। ব্রিটিশ নাবিকরা আবার এর নাম দেন ‘ব্ল্যাক প্যাগোডা’। এদেশের অত্যাশ্চর্য স্থাপত্য কীর্তিগুলির মধ্যে অন্যতম হল কোনারকের সূর্য মন্দির। শতবর্ষ প্রাচীন এই মন্দিরে বর্তমানে কেন হয় না পুজো? কী রহস্য লুকিয়ে রয়েছে সেখানে? ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশের দাবি, সুপ্রাচীন এই মন্দিরের চূড়ায় ছিল ৫২ টন ওজনের একটি বিশাল চুম্বক। যা সমুদ্রে চলাচলকারী জাহাজকেও টেনে নিতে পারত। চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনও নাবিক। অতিকায় জাহাজকে রীতিমতো পাড়ে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের ওই চুম্বকের। সেই কারণেই কোনারকের মন্দিরকে অভিশপ্ত বলে উল্লেখ করেন তাঁরা। তবে এই তথ্য নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন।

জাতীয়বাদী ঐতিহাসিকদের দাবি, দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্য মন্দিরের অতিকায় ওই চুম্বক ব্যবহার করা হত। পরবর্তীকালে চুম্বকটির অবস্থান বদল হওয়ায় বিপাকে পড়ে বহু জাহাজ। ওডিশার ইতিহাস অনুযায়ী, খ্রিষ্টীয় ষোড়শ শতকে কোনারকের সূর্য মন্দির ধ্বংস হয়। ১৫০৮-এ বাংলার সুলতান সুলায়মান খান করনানির সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেন। তাঁর হামলাতেই ধ্বংস হয় সূর্য মন্দির।বিশেষজ্ঞদের অনুমান, মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা অতিকায় ওই চুম্বকটিকে সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড়। এর জেরে ভারসাম্য নষ্ট হয় মন্দিরের। ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দির। প্রসঙ্গত, ১২৫৫ খ্রিষ্টাব্দে প্রথম নরসিংহদেব কোনারকের মন্দির নির্মাণ করেন। তিনি ছিলেন পূর্ব গঙ্গ রাজবংশের সন্তান। সংস্কৃত শব্দ কোন ও অর্ক এই দু’টি শব্দের সংমিশ্রণে মন্দিরের নাম হয় কোনারক। অর্ক শব্দটির অর্থ হল সূর্য। এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

সপ্তাহের সেরা

গরু পাচার রুখতে পুলিশের তৎপরতার প্রশংসা, পুখুরিয়ার গোশালার অনুষ্ঠানে কী বললেন মহারাজ?

পুখুরিয়ায় গোশালার পঞ্চম বর্ষপূর্তি ও ভাগবত পাঠ নিউজ বাজার২৪ ডিজিটাল...

ধনঞ্জয়ের ২২ বছর পর ফের ফাঁসির সাজা, হুগলির শিশু ধর্ষণ খুনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টের

ধনঞ্জয়ের পর আবারও মৃত্যুদন্ডের নির্দেশ , হুগলির নৃশংস ঘটনায়...

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

Topics

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img