মাহেশের রথযাত্রার ইতিহাস 

Newsbazar24:

ভারত তথা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হুগলীর মাহেশের রথ। এই উৎসব ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে এক মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির (মাসীরবাড়ী) অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ৫০ ফুট উচ্চতাসম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টোরথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। কিন্তু এই রথযাত্রা উৎসবের পিছনে আছে একটু প্রচলিত কাহিনী।

মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি হল: চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তাঁর ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথদেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন। কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাধ সাধায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। তিন দিন পরে জগন্নাথদেব তাঁকে দেখা দিয়ে বললেন, “ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে। সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম (নিম গাছের কাণ্ড) পাঠিয়ে দেবো। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব।” এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এল। তিনি জল থেকে সেই কাঠ তুলে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। সেই থেকে চালু হয়ে গেলো মাহেশের রথযাত্রা।

সপ্তাহের সেরা

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাটে অভিষেক, মায়ের আরতি করে চাইলেন বড় আশীর্বাদ

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রদীপ...

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডিউটিতে থাকা জওয়ানের মর্মান্তিক মৃত্যু

রাতে ব্যারাকে আগুন, শর্ট সার্কিটের ইঙ্গিত—তদন্তে বিএসএফ হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img