নিজের ভাগ্য খুলতে পৌষ পূর্ণিমায় কিছু কাজ করুন

Newsbazar24 :

ভারতীয় জ্যোতিষের কাছে পূর্ণিমা ও অমাস্যার গুরুত্ব আপরিসীম। বিশেষ কিছু পূর্ণিমা ভারতীয় জ্যোতিষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন পৌষ পূর্ণিমা। চলতি বছরে পৌষ পূর্ণিমা পড়েছে ১৩ জানুয়ারি। ওই দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ভোর ৫ টা ০৩ মিনিট থেকে শেষ হবে, যা শেষ হবে পরের দিন ১৪ জানুয়ারি ৩ টে ৫৬ মিনিটে। এই সময়ে চন্দ্রোদায়ের শুরু সময় হবে সন্ধ্যা ৫ টা ০৫ মিনিটে। এই সময় মহাকুম্ভমেলা কিন্তু রাজকীয় প্রথম স্নান হবে। আর এসময় রাশি অনুযায়ী এই কাজগুলি করা খুব শুভ। জ্যোতিষ বলছে –

* মেষ রাশি –
মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তারপর ভগবান বিষ্ণুর পুজো করুন। এতে আপনার কর্মজীবনে আর সফলতা আসবে।

* বৃষ রাশি –
বৃষ রাশির জাতক জাতিকার এই সময় ভগবান বিষ্ণুর নাম জপ করুন। তাকে হলুদ ফুল নিবেদন করুন। এতে দেখবেন আপনার আর্থিকদিকে খুব লাভ হবে। ব্যবসাতেও আসবে সফলতা।

* মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা যদি সমাজের সম্মান বাড়াতে চান তাহলে অভাবী মহিলাকে হলুদ রঙের কাপড় নিবেদন করুন। এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত।

* কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারা এই সময় চাল ও দুধ দান করুন দারিদ্র ব্যক্তিদের। এতে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে।

* সিংহ রাশি –
সিংহ রাশির ব্যক্তির অভাবী ব্যক্তিকে এই সময় একটি গীতা লাল কাপড়ের মুড়ে দান করুন। এবং বিষ্ণুর মন্ত্র ১১ বার জপ করুন। কর্মজীবনের সফলতা নিশ্চিত।

* কন্যা রাশি –
কন্যা রাশির ব্যক্তিরা এই সময় ভগবান বিষ্ণুকে পুজো করুন। এতে আপনাদের শরীরও ভালো থাকবে।

* তুলা রাশি –
তুলা রাশির জাতিকারা এই সময় ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীর পুজো করুন, সঙ্গে দেবী লক্ষ্মীকে ১১ টি চাল নিবেদন করুন।

* বৃশ্চিক রাশি –
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনে উন্নতি করতে চাইলে এই সময় গরু এবং পাখিকে খাওয়ান।

* ধনু রাশি –
ধনু রাশির জাতক জাতিকার এই সময় কাঁচা নারকেলে একটু স্বস্তিক চিহ্ন এঁকে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন।

* মকর রাশি
মকর রাশির ব্যক্তিরা তাদের বাড়ির মূল দরজায় হলুদ দিয়ে স্বস্তির জন্য আঁকুন। এটি খুব শুভ।

* কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনে দারিদ্র ব্যক্তিদের দান করতে পারেন।

* মীন রাশি –
মীন রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে বিষ্ণুকে সাদা রঙের মিষ্টি দান করুন। এতে আপনি প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img