স্বাধীন ভারতে প্রথম কুম্ভমেলা – একটি প্রতিবেদন

Newsbazar24 :

আগামী ১৩ জানুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভমেলা। কুম্ভমেলা ধর্মপ্রাণ হিন্দুদের কাছে খুবই পবিত্র। ভারতে এই কুম্ভ বা অর্ধকুম্ভ কিন্তু শুরু হয়েছিল ব্রিটিশ যুগে। ব্রিটিশরাই তার তদারকি করতেন। কিন্তু স্বাধীনতার পরে ভারতীয়দের উদ্যোগে প্রথম ১৯৫৪ সালে আয়োজিত হয় কুম্ভমেলা। সেই মেলায় উপস্থিত ছিলেন স্বয়ং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু। মেলা শুরু হওয়ার বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছিল আয়োজন পর্ব। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও এই কুম্ভ মেলায় অংশ নেন। সে ছিল এক মহাযজ্ঞ।

প্রথম কুম্ভমেলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মৌনী অমাবস্যার দিনে সঙ্গমের তীরে স্নানও করেছিলেন। তবে এই সময় ঘটে এক সাংঘাতিক দুর্ঘটনা। সেই সময়ে কুম্ভ মেলায় অনেকেই হাতি নিয়ে যেতেন। সেই চল ছিল। কিন্তু হঠাৎ একটি হাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই হাতির দাপাদাপিতে প্রাণ হারান ৫০০ জন ভক্ত। এই ঘটনার পর থেকেই কুম্ভ মেলায় হাতির প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এই ঘটনার পর জওহরলাল নেহেরু প্রধান স্নান উৎসবের সময় ভিআইপিদেরও সঙ্গমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আজও, অর্ধ কুম্ভ, কুম্ভ এবং মহা কুম্ভের প্রধান স্নান উৎসবে ভিআইপিদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তথ্য বলছে, প্রথম কুম্ভমেলায় মোট ১২ কোটি মানুষ অংশ নিয়েছিলেন।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img