বাংলার ঐতিহ্যবাহী পুজো ও উৎসব – চড়ক উৎসব 

Newsbazar24 :

 

 

বাংলায় বারো মাসের তেরো পার্বন। আর সেই পার্বনের মধ্যে আছে চড়ক পুজো বা চড়ক উৎসব। চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু-তিন দিনব্যাপী চড়ক পূজার উৎসব চলে।এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামে অভিহিত। বাংলার বৈদিক উৎসবগুলির মধ্যে এই চড়ক উৎসবের কোনো উল্লেখ নেই। অনেকের অনুমান এই পুজো শুরু হয় কিছুটা পরে। জনশ্রতি রয়েছে, ১৪৮৫ খ্রিষ্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন।

 

 

কথিত আছে, এই দিনে শিব-উপাসক বাণরাজা  দ্বারকাধীশ কৃষ্ণের সংগে যুদ্ধে ক্ষত-বিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্যগীতাদি ও নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন।গম্ভীরাপূজা  বা  শিবের  গাজন এই চড়কপূজারই রকমফের। চড়ক পূজা চৈত্রসংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়। এ পূজার বিশেষ অঙ্গের নাম নীলপূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক  শিবলিঙ্গ বা সিঁদুরমথিত লম্বা কাঠের তক্তা (‘শিবের পাটা’) রাখা হয়, যা পূজারিদের কাছে “বুড়োশিব” নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এ পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন। পূজার বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুঁড়ির ওপর লাফানো, বাণফোঁড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়কগাছে দোলা এবং দানো-বারনো বা হাজরা পূজা করা। এই সব পূজার মূলে রয়েছে ভূতপ্রেত  ওপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত  নরবলির  অনুরূপ। পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। চড়কগাছে ভক্ত্যা বা সন্ন্যাসীকে  লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয়। এই ভয়ঙ্করতার মধ্যেই লুকিয়ে থাকে ভক্তি।

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img