Newsbazar24:
আজ গুড ফ্রাইডে। প্রায় ২ হাজার বছর আগে আজকের দিনেই মহামানব যীশুকে ক্রুসবিদ্ধ করা হয়েছিল। প্রায় ছ’ঘন্টা ক্রুশে ঝুলেছিলেন তিনি। এই সময়ে তীব্র যন্ত্রণার মধ্যেই যিশু সাতবার কথা বলেছিলেন। খ্রিস্টানদের জীবনে এই সাতটি বাণীর গুরুত্ব অসীম। গুড ফ্রাইডেতে প্রতিবছর যিশুর এই সপ্তবাণী ধ্যান করেন তাঁরা। একনজরে দেখে নেওয়া যাক এই সাত বাণী।
১) পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কী করছে জানে না।
২) আজই তুমি আমার সঙ্গে পরমদেশে যাবে।
৩) হে নারী, ওই দেখো তোমার পুত্র।
৪) ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ।
৫) আমার পিপাসা পেয়েছে।
৬) সমাপ্ত হল।
৭) তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি।



