ব্রজে বসন্ত পঞ্চমী থেকেই শুরু হয় হোলি উৎসব

Newsbazar24 :

৩ ফেব্রুয়ারি বাকদেবীর আরাধনায় মেতে উঠেছিলেন সারা ভারত। আর আগামী ১৪ মার্চ হোলি। এখনও এক মাস এগারো দিন বকি। কিন্তু ব্রজধামে ৩তারিখ থেকেই শুরু হয়ে গেছে হোলি উৎসব। বসন্ত পঞ্চমীর দিন সেখানে হোলি শুরু হয়ে যায়। এরপর এই উৎসব চলতে থাকে টানা ৪০ দিন। কেন সেখানে একমাসেরও বেশি সময় ধরে হোলি পালন হয়? এ বিষয়ে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের পুজারী নীতীন সাবারিয়া গোস্বামীর সঙ্গে। তিনি বলেন, ‘হোলির যে ৪০ দিনের উৎসব, সেটা বসন্ত পঞ্চমীর দিন থেকে সারা ব্রজে পালিত হয়। বসন্ত পঞ্চমীর দিন থেকে হোলির শুভারম্ভ হয়। বিভিন্ন মন্দিরে এই দিন থেকে আবির ওড়ানো হয়। ঠাকুরজি মহারাজকে প্রতিদিন সকালে ও রাতে দু’বার ফেটা বাঁধা হয়। যখন ঠাকুরজি গোয়ালা রূপে থাকতেন, তাঁর যে গোয়ালা বন্ধুরা ছিল, তাঁদের সঙ্গে জায়গায় জায়গায় গিয়ে আবির ওড়াতেন।’

জানা যায়, এই সময় বৃন্দাবনের নানা মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। তার মধ্যে অন্যতম বাঁকে বিহারী মন্দির। সেখানকার পুজারীর কথা অনুযায়ী, বসন্ত পঞ্চমীর দিন আরতির পর ভক্তদের জন্য আবির ওড়ানো হয়। সেখানে হোলির গান গাইতে থাকেন আগত ভক্তবৃন্দ। বাঁকে বিহারী মন্দিরে ভক্তদের ভিড়ের জন্য রোজ হোলি পালন করা যায় না। তবে বিহারীজিকে রোজ আবির লাগিয়ে দেন সেখানকার সেবাইতরা। নিয়ম বলে এখানেও ৪০দিন হোলি পালন করা উচিত। কিন্তু নিধিবনে বিহারীজির যে আর এক মন্দির রয়েছে, সেখানে নিয়ম করে আবির ওড়ানো হয়।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img