কবি জীবনানন্দ দাশের ধর্ম বিশ্বাস

Newsbazar24 :

প্রথমে এ কথা বলে রাখা ভালো যে কবি জীবনানন্দ যেভাবে প্রকৃতি ও মানুষের মধ্যে নিজের মুক্তি খুঁজেছেন, সেভাবে তিনি কখনো মঠ-মন্দিরে ঈশ্বরের সন্ধান করেন নি। তাই বলে তিনি কিন্তু নাস্তিক নন। তাঁর মনের গভীরে ছিল ঈশ্বর বিশ্বাস। তাঁর জন্ম এক ব্রাহ্মধর্ম পরিবারে – যারা মূলত একেশ্বরবাদের চিন্তা ধারণ করতেন। তবে হিন্দুদের মতো দেব-দেবীর পূজা করতেন না। সব ধর্মের প্রতি ছিল ব্রাহ্মদের শ্রদ্ধা। আর এই সর্বধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা তথা হিন্দু-মুসলমান ও খ্রিষ্টানদের সম্প্রীতি দেখেই জীবনানন্দ বেড়ে উঠেছেন। মূলত অগ্রসর ও আধুনিক এক ব্রাহ্মপরিবারের ভিতর বেড়ে উঠেছিলেন শৈশব-কৈশরের জীবনানন্দ দাশ।

প্রথাগত ধর্ম নয়, আনুষ্ঠানিক ধর্ম নয়, তিনি মনে করতেন – নীতিকে ধর্ম মনে করতে পারলে এবং পৃথিবীকে সেই হিসেবে মোটামুটি ধার্মিক দেখতে পারলে তৃপ্তি বোধ করা যায়। কিন্তু বিশ্বাসী ধর্মাশ্রয়ীরা কেবলমাত্র নীতি ও যুক্তিকে ধর্ম বলে মনে করেন না। তাদের মতে, এগুলো বাদ দিয়েও ধর্ম চলে। তাঁরা মনে করেন, ধর্ম সাধনায় এমন কোনো চৈতন্যের দরকার নেই যার ফলে বিশ্বাস জন্মাবার আগে যুক্তি ও জিজ্ঞাসার জন্ম হয়। ‘যুক্তি জিজ্ঞাসা ও বাঙালী’ প্রবন্ধে জীবনানন্দ লিখেছেন, ‘যারা অশিক্ষিত আধা-শিক্ষিত তারাই শুধু নয়, অনেক সুশিক্ষিত বুদ্ধিমান লোকও ভক্তিকেই ধর্ম মনে করেন—অন্ধ ভক্তিকেও।’

‘দেশ কাল সন্তুতি’ কবিতায় সেই খেদোক্তি প্রকাশ পেয়েছে –
‘এক পৃথিবীর ধর্ম নষ্ট হয়ে গেছে,
অন্য এক পৃথিবীর বুদ্ধি ক্ষয়ের সন্ধানে;
ইতিহাস কোনোদিনই নির্দোষ নয়;
কাজ করে চলেছে সজ্ঞানে।’ আবার ‘রূপসী বাংলা’ কাব্যের একটা কবিতায় তিনি লিখলেন –
‘জানি না ঈশ্বর কে বা,
জানি শুধু ভুখা ভগবান,
দিনগত পাপ ক্ষয় করে পাব ত্রাণ;
তারপর একদিন নিমতলা ঘাটে কিংবা
কাশী মিত্রের তল্লাটে পড়ে রব।’

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img