রাহু কি আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? জানুন রাহু দোষের লক্ষণ ও সহজ প্রতিকার

রাহু দোষ কী? কেন জ্যোতিষশাস্ত্রে এত গুরুত্বপূর্ণ?

নিউজ বাজার২৪ ডেস্ক : জ্যোতিষ শাস্ত্রে রাহু (Rahu) এক পরম রহস্যময় এবং অত্যন্ত প্রভাবশালী ‘ছায়া গ্রহ’ হিসেবে পরিচিত হয়ে আসছে যুগ যুগ ধরে। বৈদিক জ্যোতিষ (Vedic Astrology) অনুসারে, মানুষের জীবনের তীব্র আকাঙ্ক্ষা, ভ্রম, উচ্চাকাঙ্ক্ষা এবং হঠাৎ ঘটে যাওয়া যেকোনো ভালো-মন্দ ঘটনার পেছনে রাহুর ভূমিকা অনস্বীকার্য। মানব জীবনে এই গ্রহের ভালো বা খারাপ প্রভাব প্রত্যেক মানুষকেই কম বেশী ভোগ করতে হয়।

কারো জন্মকুণ্ডলীতে রাহু যদি শুভ অবস্থানে থাকে, তবে সেই ব্যক্তি কূটনীতিলোক, প্রখর বুদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান এবং রাতারাতি বিশাল সাফল্যের অধিকারী হন। কিন্তু এর ঠিক উল্টোটা হলে অর্থাৎ রাহু দুর্বল বা পীড়িত হলে মানুষের জীবন ছারখার হয়ে যেতে পারে। কঠোর পরিশ্রম করেও তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রখ্যাত জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞদের মতে, কুণ্ডলীতে রাহু দুর্বল হলে মূলত ৫টি বড় লক্ষণ প্রকাশ পায়।

দুর্বল রাহুর ৫টি প্রধান লক্ষণ (Weak Rahu Symptoms)

১. মানসিক বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা

রাহুকে বলা হয় ‘ভ্রম’ বা মায়ার কারক গ্রহ। রাহু নেতিবাচক প্রভাব দিতে শুরু করলে মানুষের মনে সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতা কমে যায়। নিজের নেওয়া সিদ্ধান্তের ওপর বারবার সন্দেহ তৈরি হয়। ভবিষ্যতের প্রতি তীব্র দুশ্চিন্তা এবং এক অজানা ভয় ও অস্থিরতা মনকে গ্রাস করে।

আরও পড়ুন- পায়ের জুতোর রংই কি আপনার সাফল্যের পথে বাধা? অজান্তেই রুষ্ট হচ্ছেন নাতো শনি-রাহু!

২. স্বভাব ও অভ্যাসের নেতিবাচক পরিবর্তন

অশুভ রাহু মানুষকে চটকদার জীবনের হাতছানি এবং শর্টকাটে সফল হওয়ার দিকে প্ররোচিত করে। এর প্রভাবে মানুষ অনেক সময় ভুল সঙ্গতিতে জড়িয়ে পড়ে বা অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করে। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া দুর্বল রাহুর বড় লক্ষণ। এর ফলে বহু ভালো মানুষ সফল হবার আগেই ধ্বংস হয়ে যায়।

৩. ক্যারিয়ার ও আর্থিক জীবনে বিপর্যয়

যেহেতু রাহু হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনের কারক, তাই এর অশুভ প্রভাবে চাকরিতে আচমকা বাধা, ব্যবসায় বড়সড় লোকসান বা আর্থিক মন্দা দেখা দেয়। শেয়ার বাজার বা লটারির মতো ঝুঁকিপূর্ণ জায়গায় ভুল বিনিয়োগের কারণে এই সময় মানুষ সর্বস্বান্ত হতে পারে।

৪. রহস্যময় শারীরিক অসুস্থতা

জ্যোতিষ মতে, রাহু দুর্বল হলে মানুষের শরীরে এমন কিছু রোগ বাসা বাঁধে যার সঠিক কারণ চিকিৎসকেরা সহজে ধরতে পারেন না। অনিদ্রা বা ঘুমের সমস্যা, তীব্র মানসিক অবসাদ এবং ত্বকের নানা জটিল রোগ বা অ্যালার্জির সমস্যা এই সময়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। (যদিও যেকোনো শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া সবার আগে জরুরি)।

৫. সম্পর্কে ভুল বোঝাবুঝি ও সামাজিক সম্মানহানি

অশুভ রাহুর প্রভাব শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা পারিবারিক সম্পর্কেও ফাটল ধরায়। কাছের মানুষদের প্রতি অবিশ্বাসের পরিবেশ তৈরি হয় এবং কথাবার্তায় তিক্ততা চলে আসে। এর ফলে সমাজে নিজের তৈরি করা ইমেজ বা সম্মানহানির আশঙ্কাও থাকে।

আরও পড়ুন- শনি জয়ন্তীতে ভাগ্যের চাকা ঘোরাতে কোন রাশির লোকেরা কী দান করবেন ?

অশুভ রাহু শান্ত করার সহজ জ্যোতিষীয় উপায় (Rahu Remedies)

শাস্ত্র অনুসারে, জীবন থেকে রাহুর এই কুপ্রভাব দূর করতে এবং মনকে শান্ত রাখতে কিছু বিশেষ ও সহজ উপায়ের উল্লেখ রয়েছে:

  • শিব ও হনুমানজির উপাসনা: রাহু দোষ কাটানোর সবচেয়ে মোক্ষম উপায় হলো নিয়মিত মহাদেবের জলাভিষেক করা এবং হনুমান চালিশা পাঠ করা।

  • মন্ত্র জপ: প্রতি শনি বা মঙ্গলবার রাহু দেবের বীজ মন্ত্র জপ করলে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে রাহুর প্রকোপ অনেকটাই কমে যায়।

  • দান-ধ্যান: শনিবার দিন কোনো দুঃস্থ বা অসহায় মানুষকে সাহায্য করুন। এছাড়াও প্রতিদিন সকালে পাখিদের সাত রকমের দানা শস্য (সাতনাজা) খাওয়ানো রাহু শান্ত করার অন্যতম সেরা উপায়।

  • সাত্ত্বিক জীবনযাপন: রাহু দেবকে শান্ত রাখতে যেকোনো ধরণের মাদক এবং তামসিক আহার (অতিরিক্ত তেল-ঝাল ও মাংস জাতীয় খাবার) থেকে দূরে থাকুন। জীবনে শৃঙ্খলা বজায় রাখুন।

  • ৮ মুখী রুদ্রাক্ষ: অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কুণ্ডলী বিচার করে একটি ৮ মুখী রুদ্রাক্ষ ধারণ করলে রাহুর নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

(Disclaimer: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সম্পূর্ণ সাধারণ জ্যোতিষীয় বিশ্বাস এবং লোকমান্যতার ওপর ভিত্তি করে লেখা। যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ বা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)

সপ্তাহের সেরা

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

Topics

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

ষষ্ঠীর রাতেই জনজোয়ার,ভীড় সামলাতে তড়িঘড়ি মন্ডফ বন্ধ করল পুলিশ

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪:রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুণ্ডুতে জগদ্ধাত্রী...

শেষ ম্যাচে ২২ রানে রুদ্ধশ্বাস জয়! নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img