Purba Medinipur:নবম শ্রেণীর ছোট্ট প্রীতির সৃজনশীল প্রতিভার নিদর্শন ভেসলিনের কৌটার তৈরি জগন্নাথ চড়বে রথে

Newsbazar24:ছোট্ট প্রীতির অসাধারণ প্রতিভা, ভেসলিনের কৌটায় তৈরি জগন্নাথ, বলরাম সুভদ্রা এবার চড়বে রথে।
প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে,
কারো স্বপ্ন ডাক্তার হওয়া, কারো বা শিক্ষক আবার
কারো বা পাইলট হয়ে আকাশে বিমান উড়াবে বা কেউ ডাক্তার কিংবা কেউ শিক্ষক হবে বড় হয়ে, কেউবা নতুন কিছু সৃষ্টির মধ্য দিয়ে তার সৃজনশীলতার স্বাক্ষর রাখবে।
সেরকমই এক ছোট্ট কিশোরী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাজশহর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী প্রীতি সাউ এর শিশু থেকেই স্বপ্ন বা চিন্তা ভাবনা একটু আলাদা। আমরা সাধারণত বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র নষ্ট হলে ফেলে দেই কিংবা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেই, কিন্তু এই প্রীতি বাড়ির কোন অব্যাবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে বরং সেগুলোকে নিয়ে নিজের হাতের কাজে লাগায়। আমরা যেমন ওষুধ খাওয়ার পর ওষুধের খোলা ফেলে দিই কিংবা খারাপ হওয়া কোন ল্যাম্প , কিংবা বিভিন্ন ধরনের ক্রিম যেমন ভেসলিন কিংবা বোরোলিন কৌটো আমরা ফেলে দেই। কিন্তু এই ছোট্ট প্রীতির উপস্থিত বুদ্ধি সেগুলোকে কাজে লাগায়। সেগুলো দিয়েই কাঁচি দিয়ে কাটাকুটি করে কিংবা রং তুলি দিয়ে পড়াশোনার অবসর সময়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে সে। কোথাও কাগজের তৈরি তলোয়ার তৈরি করেছে, কিংবা কাগজ দিয়ে ছোট্ট হারমোনিয়াম তৈরি করেছে , আবার ফেলে দেওয়া ল্যাম্প দিয়ে তৈরি করেছে ব্যাঙের ছাতা, ফেলে দেওয়া কাঁচের বোতলে রং তুলি দিয়ে ডিজাইন করে ছোট্ট ফুলদানি তৈরি করেছে সে, আর তাতেই যেন সে পারদর্শী হয়ে উঠেছে।
p
কিন্তু সব থেকে অবাক করা বিষয় তাঁর বাড়িতে সমস্ত দেব-দেবীর ছবি থাকলেও নেই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি। সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা, মহিষাদল এর রথের রশ্মি টানার সৌভাগ্য হয়তো হয়ে উঠবে না প্রীতির, তাই নিজের বোন কিংবা প্রতিবেশী ছোট ছোট ভাইবোনদের নিয়ে নিজের গ্রামের রাস্তায় রথ টানবে সে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা কোথায়! অকারনে পয়সা খরচ করে মূর্তি কিনতে যাবেই বা কেন! যখন সে নিজেই কারিগর। তাই প্রীতি নিজেই ফেলে দেওয়া ভেসলিনের কৌটো দিয়ে তুলির টানে ফুটিয়ে তুলেছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি। আর সেই মূর্তিই রথে চড়ে যাবে মাসির বাড়ি। তাঁর এই হাতের কারুকাজ দেখে প্রতিবেশী ছোট ছোট ছেলে মেয়েরাও আবদার ধরেছে তাদেরও বানিয়ে দিতে হবে এমন মূর্তি, তাঁরাও তাঁর হাতের তৈরি জগন্নাথ,বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি নিয়ে রথ টানবে। শুধু কি তাই অনেকেই ঘরের দেওয়াল সাজাতে বিভিন্ন ডিজাইন করতে ভালোবাসেন বড় বড় শিল্পীদের দ্বারা, কিন্তু এই ছোট্ট প্রীতি নিজের হাতে তুলির টানে বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ধরনের ডিজাইন। আর এভাবেই নিজের স্বপ্নকে আগামীদিনে বাস্তবায়িত করার লক্ষ্যে পাঁশকুড়ার প্রীতি।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img