দলের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে বিতর্ক

Newsbazar24 :

তৃণমূল কংগ্রেসের মধ্যে আবার কি ‘নবীন-বনাম’ সংঘাত সামনে চলে আসলো। নানা কারণে একটা বিষয় বেশ পরিষ্কার যে ফিরহাদ যতটা মমতা ভক্ত ততটা অভিষেকের নয়। আর সেই কারণেই হয়তো দলে ফিরহাদের আধিপত্য কমছে। তাকে সরানো হয়েছে হিডকোরে চেয়ারম্যানের পদ থেকে। সেই অবস্থাতেই সামনে আসলো ১জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ফিরফাদ হাকিমের বক্তব্য। সেই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

প্রথম – তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শুভেচ্ছা বার্তা এক্স হ্যান্ডেলে পোষ্ট করেছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আর ঠিক তার পরেই ফিরহাদ বলেন -”তৃণমূল কংগ্রেস মানে কেবল পাওয়ারে থাকে না, এর পিছনে রয়েছে হাজার হাজার মানুষের আত্মত্যাগ। পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, পদাধিকারীদের পিছনে ১০০ মানুষ ঘুরে বেড়াচ্ছে। সেটা কিন্তু তৃণমূল নয়।”

দ্বিতীয় – দলের আভ্যন্তরিন অবস্থার বর্ণনা করতে গিয়ে তিনি নাম না করে ভাঙড়ে আরাবুল ভার্সেস সওকাত মোল্লার গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে বলেন, ”আমি বলব না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গাজলে স্নান করে এসেছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী তো সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভাল মানুষের পাশে থাকুন।”

তৃতীয় – আবার তিনি কিছুটা সম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলে দলের সমালোচনার মুখে পারেন। বুধবার ফিরহাদ হাকিম আরও বলেছেন, ‘’আমি হিন্দু সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি, মুসলিম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি। আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে। ভারতের মাটিতে মিশবে। আমি কি ভারতীয় নই?’’ যখন বাংলাদেশ এভাবে হিন্দু নিধন হচ্ছে, তখন ফিরহাদের এই ‘হিন্দু সম্প্রদায়কতা’ প্রসঙ্গটি সকলে ভালো চোখে দেখছেন না।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img