বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ আবার আন্দোলনের পথে

Newsbazar24 :

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরেই আন্দোলেন করছে। একদিকে রানি রাসমনিতে তাদের অবস্থান বিক্ষোভ ও অন্যদিকে আদালতে। কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। এই অবস্থায় আবার তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো। রবিবার সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান- বিক্ষোভ করা হবে। টানা তিনদিন সেই বিক্ষোভ কর্মসূচি চলবে। আর দাবিপূরণ না হলে প্রতি বছর তিনদিন সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারি ইউনিয়ন নীরব কেন সেই প্রশ্ন উঠেছে।

সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন, নয়া বছরের ২৭ জানুয়ারি বেলা ১২ টায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেখান থেকে তাঁরা শহিদ মিনারে মিছিল করে যাবেন। সেখানে মহাসমাবেশ করে যাবেন বলে জানিয়েছেন সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তারপরও দাবিপূরণ না হলে কলকাতাকে চারদিক থেকে অচল করে দিতে পিছপা হবেন না বলে দাবি করেন সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনি দাবি করেছেন, গতবারের থেকে আরও যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। মহার্ঘ ভাতার ফারাক আরও বেড়েছে। আরও বেড়েছে শূন্যপদ। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘভাতা পান যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পান মাত্র ১৪ শতাংশ। স্বাভাবিক কারণেই ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img