Thursday, February 12, 2026
21 C
Kolkata

বড়োদিনে এক মাস ধরে মহিলা তৃণমূলের বিভিন্ন কর্মসূচি

Newsbazar24 :

ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন খ্রিসমাস উৎসবের। আর তার পরেই একগুছ রাজনৈতিক প্রকল্প নিয়ে ময়দানে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ব্লক ও শহরের কর্মিসভা করতে চলেছে মহিলা তৃণমূল নেতৃত্ব। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দীক্ষা’। এর মধ্য দিয়ে মহিলা কর্মীরা নেতৃত্বের কাছ থেকে দল চালানোর পাঠ নেবেন। শিখে নেবেন কৌশল। তাই ‘দীক্ষা’ নাম। তৃণমূল ভবনে সংগঠনের জেলা মহিলা সভানেত্রী ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে টানা ২ মাসের জন্য একাধিক কর্মসূচির কথা জানানো হয়। বৈঠকে ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সব মিলিয়ে ধৰ্মীয় উৎসবকে হাতিয়ার করে ভোট বাক্সের লড়াইয়ে তৃণমূল।

তৃণমূল মহিলা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি – একমাসের মধ্যে সমস্ত জেলা সম্মেলন সেরে নিতে হবে বলে তৃণমূল মহিলা কংগ্রেস জানিয়েছে। প্রত্যেকটি জেলা সম্মেলনে দলের মহিলা সংগঠনের রাজ্য নেতৃত্বের একজন করে উপস্থিত থাকবেন। কোন তারিখে কোন জেলা সম্মেলন হবে, তা এখনও অবশ্য চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে বলে জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন, “টানা দুমাস আমাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে আরও ব্যাপক হারে প্রচার করতেই আমাদের এই সংগঠনগত কর্মসূচি। কর্মী সভা জেলা সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরও মজবুত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলার উন্নয়নের জন্য যে কাজগুলি করেছেন, সেগুলি আরও ভালোভাবে তুলে ধরব নতুন বছরে।” সব মিলিয়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি জমে উঠবে তৃণমূলের মহিলা সেলের বিভিন্ন অনুষ্ঠানে।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img