Newsbazar24:
অনুব্রতর ফোন কান্ড বিতর্কের মধ্যেই এবার আক্রমনাত্মক কাজল ঘনিষ্ট তৃণমূলের সিউড়ি-২ ব্লক সভাপতি নুরুল ইসলাম। তিনি বললেন, আশীষ ব্যানার্জিকে জেলা কোর কমিটির চেয়ারম্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো গালমন্দ করা লোককে তিনি এই পদে বসাননি। নাম না করে অনুব্রতকে কটাক্ষ করলেন বীরভূম জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ তথা কাজল শেখ ঘনিষ্ঠ সিউড়ি-২ তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তার বক্তব্য আশীষ ব্যানার্জিকে চেয়ারম্যান করাটা সঠিক সিদ্ধান্ত। আগামী বিধানসভা নির্বাচনটা আমাদের লক্ষ্য।
অঞ্চল সভাপতি রাজু মুখার্জিকে খুনের চক্রান্ত হয়েছিলো বোলপুর থেকে এমনটাই দাবি নুরুল ইসলামের।






