Saturday, February 14, 2026
27 C
Kolkata

সবাইকে সাবধানে থাকতে বললেন মুখ্যমন্ত্রী

Newsbazar24 :

উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী সকলকে সাবধানে থাকার বার্তা দিলেন। বুধবারের বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেন মমতা। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদেরও সাবধান করেন। মমতা জানান, ভিনরাজ্য থেকে কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছে। মমতা তাই বলেছেন, ‘‌সবাই সাবধানে থাকুন। বাইরে থেকে এসে কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। আবার কেউ যেন ব্যক্তিগত তথ্যও হাতিয়ে না নিতে পারে।’‌ তাই ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করতে বারণ করেছেন মমতা। ইতিমধ্যে খবরে প্রকাশ যে সীমান্ত এলাকায় কিছু জঙ্গি প্রবেশ করার চেষ্টা করছে।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আসন্ন বর্ষা নিয়ে উত্তরবঙ্গের মানুষদের বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই একাধিক জেলায় ভারী বৃষ্টিও হয়েছে। উত্তর সিকিম ধসে বিপর্যস্ত। তিস্তা–সহ একাধিক নদী ফুঁসছে। উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বাড়ার আশঙ্কা রয়েছে। সেসব দিক খতিয়েই উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আগাম নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বর্ষার আগে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতেও তিনি নির্দেশ দেন। এ ছাড়াও তিনি ভেজাল ওষুধ নিয়ে মানুষকে সচেতন করে বলেন, কোনো ওষুধ নিয়ে সন্দেহ হলেই তার ছবি তুলে পুলিশকে জানানোর কথা বলেন।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img