Saturday, February 14, 2026
27 C
Kolkata

কাঁথিতে সম্পন্ন হলো সনাতনীদের ধর্ম সম্মেলন 

Newsbazar24 :

বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। একই দিনে কাঁথিতে হিন্দুদের সনাতনী সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইখোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরই সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য। তবে রাজ্যের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। ফলে বুধবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর সনাতনী সভা করার ক্ষেত্রে আপাতত আইনি বাধা নেই বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। বুধবার সকাল থেকে কাঁথিতে বিরোধী দলনেতার উপস্থিতিতে সনাতনীদের সভা শুরুও হয়ে গিয়েছে। এরই মধ্যে ফের আদালতের দ্বারস্থ রাজ্য।

রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায় সওয়াল করেন, “মামলাকারীরা যখন রাত ৯ টাতেও প্রধান বিচারপতির কাছে মামলার শুনানির জন্য যান, তখন দ্রুততার সঙ্গে সময় – দিন ধার্য করে দেওয়া হয়। আর রাজ্য চাইলেই হয় না।” তিনি আরও বলেন, “যেভাবে প্রশাসনিকভাবে প্রধান বিচারপতি এবং আদালতের প্রশাসনের দ্বারা রাজ্যকে হয়রান হতে হল, সেটা আমাদের জন্য ঠিক নয়।” তখন বিচারপতি সৌমেন সেন বলেন, “প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনও অভিযোগ আনেন, তাহলে এই মামলা আমি শুনব না।” কল্যাণ তারপরই বলেন, “শুভেন্দু অধিকারী জালি হিন্দু – আসলি হিন্দুর কথা বলছেন। যদি হিন্দুদের মধ্যেই কোন গন্ডগোল বেঁধে যায়? কে রাজনৈতিক সংখ্যাগুরু আর কে সংখ্যালঘু সেটা বলা কি আদালতের কাজ ?” প্রসঙ্গত, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে মহা সনাতনী কর্মসূচির ডাক দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে আপত্তি ছিল রাজ্যের। হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। যদিও শেষ পর্যন্ত তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ইতি, নির্বাচিত শাসনের পথে দেশ—দায়িত্ব শেষে কে কোথায়?

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ২০২৪ সালের অগস্টে বাংলাদেশের রাজনীতিতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img